স্বপ্নাদেশের ফলেই জন্মকালে গদাধর নাম হয়েছিল শ্রী রামকৃষ্ণের 

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।

                                       অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।।

পরমপুরুষ যুগাবতার শ্রী রামকৃষ্ণের জন্ম এক অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হয়। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি ছিলেন ভগবান রামের ভক্ত। তাই তাঁরা তাঁদের তিন পুত্র সন্তানের নাম রেখেছিলেন সেই রাম নাম দিয়েই – রামকুমার, রামেশ্বর এবং রামকৃষ্ণ।  শ্রীম অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের লেখক মহেন্দ্রনাথ গুপ্ত  লিখেছেন যে, এটি তাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বয়ং বলেছিলেন। তাঁর ডায়েরির ৬৬১ পৃষ্ঠাতে পাওয়া যায় “আমি আমার পিতার খুব স্নেহের পুত্র ছিলাম। আমাকে আদর করে রামকৃষ্ণবাবু বলে ডাকতেন।” আবার স্বামী প্রভানন্দও লিখেছেন যে এই নামটি যে তাঁর পিতা দিয়েছেন, তার অকাট্য প্রমাণ আছে। তবে তাঁর নাম কী ভাবে গদাধর হয়েছিল ?

যখন চন্দ্রমণি দেবী সন্তানসম্ভবা ছিলেন সেই অবস্থায় তিনি এবং তাঁর স্বামী দুজনেই কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। জানা যায়, একদা চন্দ্রমণি দেবী এক শিব মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ দেখতে পান, সেই শিবলিঙ্গ থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এসে তাঁর  জঠরে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে তিনি অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

অন্যদিকে আবার, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন গয়ায় তীর্থভ্রমণে গিয়েছিলেন, তিনি একদিন রাতে স্বপ্নাদেশ পান যে, ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন। শোনা যায়, ভগবান শ্রী বিষ্ণু তাঁকে শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী গদাধর রূপে স্বপ্ন দিয়েছিলেন। প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণের মধ্যে হরি-হর একত্রিত হয়েছিলেন। এই স্বপ্নের অভিজ্ঞতার পর তিনি মনে করেন, তাঁর সন্তান স্বয়ং ঈশ্বরের অংশ। সেই কারণে, নবজাতকের নাম রাখা হয় গদাধর। পরে পরিবারের ভালবাসার কারণে তিনি ‘গদাই’ নামে পরিচিত হয়ে ওঠেন।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক