ওজন কমাতে অস্ত্রোপচার, ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিলেন যুবতী

তাঁর মোট খরচ হয় ১৯ লক্ষ টাকা। অস্ত্রোপচারের পর মিশেলের ওজন এখন হয়েছে ৬৬ কেজির কাছাকাছি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  হু হু করে ওজন বেড়ে যাচ্ছিল তাঁর। অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই ওজন কমাতে পারছিলেন না। তিনি ডায়েট করার চেষ্টাও করেন। খাবারের প্রতি তীব্র আসক্তি। তাই সেই চেষ্টাও ব্যর্থ হয়। ২৮ বছরের ওই যুবতী যে কোনও মূল্যে নিজের ওজন কমানোর চেষ্টা করছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন। কিন্তু তার জন্যও তো প্রয়োজন প্রচুর অর্থের। অবশেষে নিজের ওজন কমাতে, নিজেকে একটা নতুন চেহারা উপহার দিতে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিলেন যুবতী।

মিশেল ক্লেমেন্ট ব্রিটেনের বাসিন্দা। তাঁর ওজন হয়ে গিয়েছিল প্রায় ১১০ কেজি। ২০২১ সালে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করবেন। সেই কারণে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। যদিও তাঁর মোট খরচ হয় ১৯ লক্ষ টাকা। অস্ত্রোপচারের পর মিশেলের ওজন এখন হয়েছে ৬৬ কেজির কাছাকাছি।

মিশেল বলেন, অস্ত্রোপচারের জন্য অনেকটা বেশি টাকা খরচ হয়েছে। এই নিয়ে তাঁর কোনও আফশোস নেই। তিনি নিজের জন্য এই টাকা খরচ করেছেন। ব্রিটিশ যুবতী বলেন, অনেকই মনে করেন অস্ত্রোপচারে ওজন কমানো খুব সহজ। এতে পরিশ্রমের প্রয়োজন হয় না। কিন্তু মোটেই এই রাস্তাটা মসৃন ছিল না। অস্ত্রোপচারের পরের দিন রক্ত জমাট বেঁধে যেতে থাকে। সেই সময় বমি হয়। তখন মনে হচ্ছিল তিনি আর বাঁচবেন না।

মিশেল বলেন, অনেকেই তাঁকে বেশি পরিশ্রম ও কম খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নিজের খাবারের অভ্যাস পরিবর্তন করা তাঁর জন্য সহজ ছিল না। তিনি অনেক চেষ্টা করেও কোল্ড ড্রিঙ্কস ও ভাজাভুজি খাওয়া থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। মোটা হওয়ার কারণে তিনি অবসাদে চলে গিয়েছিলেন। মিশেল বলেন, ‘একজন ভালো মা হওয়ার জন্য আমার ওজন কমানোর খুব প্রয়োজন ছিল। আমার দুটো মেয়ে রয়েছে। একজনের বয়স পাঁচ বছর ও একজনের বয়স এক বছর। এই অস্ত্রোপচারের সময় আমার বাগদত্তা খুব সাহায্য করেছে।’

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম