অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে অলৌকিকভাবে বেঁচে ওঠা মহিলা অবশেষে মারা গেলেন

গত ১৬ জুন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বেল্লা মনতোয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে আচমকাই কফিন থেকে ক্ষীণ স্বরে ভেসে এসেছিল নিঃশ্বাসের শব্দ। সেই শব্দ শুনে কফিনের ঢাকনা খুলতেই দেখা গেল ভিতরে যিনি রয়েছেন তাঁর প্রাণে হৃ‍ৎস্পন্দন রয়েছে। সঙ্গে সঙ্গেই কফিন থেকে বের করে আনা হয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে অলৌখিকভাবে বেঁচে উঠলেও শেষ পর্যন্ত চিরঘুমে ঢলে পড়লেন ইকুয়েডরের বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধা বেল্লা মনতোয়া। চিকি‍ৎসকরা এবারে আর তাঁকে বাঁচাতে পারেননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে চলতি মাসের শুরুতে ইকুয়েডরের বাবাহোয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৭৬ বছর বয়সী বেল্লা মনতোয়াকে। বেশ কয়েকদিন চিকি‍ৎসার পরে চিকি‍ৎসকরা জানান, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গিয়েছেন তিনি। চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করার পরেই মনতোয়ার পরিবারের সদস্যরা তাঁর শেষকৃত্যর প্রস্তুতি শুরু করেন। কফিনবন্দি মনতোয়ার শরীর সমাধিস্থ করার আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে। কফিনের ভিতর থেকে শ্বাস নেওয়ার শব্দের পাশাপাশি কফিনে ধাক্কা মারার শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গেই শেষকৃত্য স্থগিত রেখে চিকি‍ৎসকদের খবর দেওয়া হয়।

চিকি‍ৎসকরা এসে পরীক্ষা করে জানান, বেঁচে রয়েছেন মনতোয়া। এর পরেই কফিন থেকে বের করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু গত শুক্রবার ১৬ জুন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে সত্যিই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অলৌকিকভাবে বেঁচে ফেরা বেল্লা মনতোয়া। মৃতের ছেলে গিলবার্ট বারবারা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সত্যিই আমার মা আর বেঁচে নেই। এবার আমাদের ছেড়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন।’

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের