বৃষ্টি উপেক্ষা করে পদ্মা সেতু ঘুরে গেল বিশ্বকাপের ট্রফি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বভ্রমণে বেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু ঘুরে গেল বিশ্বকাপের ট্রফি। সোমবার বিকেল সাড়ে চারটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাওয়া প্রান্তের পদ্মা সেতুতে রাখা হয় বিশ্বকাপের ট্রফিটি। সামনাসামনি এক নজর ট্রফিটি দেখতে ভিড় উপচে পড়েছিল। ফটোসেশনে অংশ নেন পদ্মা পাড়ের অনেকে। আধ ঘন্টা বাদে ফের ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয় ট্রফিটি। আইসিসির ইচ্ছেপূরণেই বিশ্বকাপের ট্রফি পদ্মা সেতুতে নিয়ে আসা যাওয়া হয়েছিল বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপের আসর। আর ইতিমধ্যেই ওই আসরে বিজয়ী দলকে যে ট্রফি দেওয়া হবে তার বিশ্বভ্রমণ শুরু হয়েছে।  রবিবার মধ্যরাতেই শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছয় ট্রফি। তিন দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি। আইসিসির পক্ষ থেকে ইতিমধ্যেই প্রতিটি দেশকে জানিয়ে দেওয়া হয়েছে, যে দেশে ট্রফিটি যাবে সেই দেশের আইকনিক লোকেশনে একটি ফটোসেশন করতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ট্রফি নিয়ে পদ্মা সেতুতে ফটোসেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি’র এক কর্তা জানিয়েছেন, আগামিকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে বিশ্বকাপের ট্রফি থাকবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার,  সংগঠক ও সাধারণ দর্শকরাও ট্রফি দেখার সুযোগ পাবেন। বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য রাখা হবে ট্রফিটি। দর্শকরা তুলতে পারবেন ছবি।

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার