বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

মোংলা বন্দর থেকে বেরিয়ে এদিন বাগেরহাটের বিখ্যাত ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করবেন বিদেশি পর্যটকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সুন্দরবন হয়ে অবশেষে শনিবার দুপুরে বাগেরহাটে মোংলা বন্দরে ভিড়ল ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী গঙ্গা বিলাস। প্রমোদতরীতে থাকা পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান  নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। মোংলা বন্দর থেকে বেরিয়ে এদিন বাগেরহাটের বিখ্যাত ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করবেন বিদেশি পর্যটকরা। পরে নৌ পথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন তারা। এরপর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানেও ভ্রমণ করবেন। চিলমারী হয়ে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে রওনা করবে ‘গঙ্গা বিলাস’।

গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের বারাণসী থেকে রওনা হয়েছিল বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে শুক্রবার দুপুরে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে বিলাসবহুল প্রমোদতরী। জাহাজটিতে রয়েছেন ৩২ জন বিদেশি পর্যটক। তার মধ্যে বিলাসবহুল কামরায় ভ্রমণ করছেন সুইজারল্যান্ডের ২৭ জন, আমেরিকার চার জন ও জার্মানির এক জন নাগরিক। এদিন স্থানীয় সময় বেলা দুটো নাগাদ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে এসে নোঙর করে বিলাসবহুল প্রমোদতরীটি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, মোংলা বন্দরে অবস্থানকালে ‘গঙ্গা বিলাস’ এর পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন বিলাসবহুল প্রমোদতরী দেখার জন্য মোংলা বন্দরে ভিড় উপচে পড়েছিল। যদিও নিরাপত্তার কারণে সাধারণ মানুষকে ‘গঙ্গা বিলাস’ এর কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি।

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী