জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের মধ্যেই জোর ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। ফলে ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ারের। যদিও এখনও পর্যন্ত বরুণের বিকল্প হিসেবে দলে কাউকে নেওয়া হয়নি।

চলতি বছর খুব একটা ভাল কাটেনি বরুণের জন্য। আইপিএলে খেলতে গিয়ে পায়ের আঙুলে চোট পেয়েছিলেন। ভেঙে গিয়েছিল আঙুল। ফলে আয়ারল্যান্ড সফরে যেতে পারেননি। চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে ফিরেছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে খেলতে গিয়ে ফের চোট পান। হ্যামস্ট্রিংয়ে টান ধরায় দল থেকে বাদ পড়তে হয়। চোট সারাতে বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে চিকি‍ৎসা নেওয়ার পাশাপাশি অনুশীলন করেছিলেন। চোটমুক্ত হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছিলেন। নিজের পারফরম্যান্সে নির্বাচকদের খুশি করে আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জায়গাও করে নিয়েছিলেন।

গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠেও নেমেছিলেন বরুণ। চার ওভার বল করে ১৬ রান দিয়ে এক উইকেট ঝুলিতে পুরেছিলেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও এসেছিলেন। তখনও চোটের বিষয়ে কিছু জানাননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নতুন করে চোট পেয়েছেন বরুণ। এমআরআই-তে যে চোট দেখা গিয়েছে, তাতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচের পাশাপাশি এশিয়ান গেমসেও খেলার সম্ভাবনা নেই।’

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে