নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আচমকাই আগুন লেগে যায় নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার একটি ঝুপড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময় থেকেই কলকাতায় একের পর এক দুর্ঘটনা। চোরবাগানে অত্যাধিক ভিড়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১৯ জন দর্শনার্থী। নবমীর দিন বাঘাযতীনের বাজারে আগুন লেগে যায়। যার ফলে পুজোর মরসুমে কয়েকটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। এরপর বিজয়া দশমীর দিনেও নিউটাউনের বিশ্ববাংলা রেস্তরাঁয় আচমকাই আগুন লেগে যায়। যদিও এতে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এর রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আচমকাই আগুন লেগে যায় নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকার একটি ঝুপড়িতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আগুনের গ্রাসে বস্তির একাধিক বাড়িঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকলের তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত! যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কিন্তু আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগেছে দমকলের।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়াও। বস্তি এলাকার একাধিক বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঠিক কীভাবে আগুন লাগল, কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ