চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি টলিপাড়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হিসেবেই পরিচিত, হ্যাঁ সেটাই জানতেন সকলে। কিন্তু এবার মনে হয় ব্যাচেলর তালিকা থেকে নাম কাটল তাঁর। তিনি আর কেউ নন, টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। পর্দায় হাসিখুশি চরিত্রে অভিনয়ের জন্যেই পরিচিত তিনি। বাস্তবেও অভিনেতা হাসিখুশি স্বভাবের। ভক্তরা তাঁর অভিনয় দেখতে ভালবাসেন। টলিউডের ছোটপর্দা-বড়পর্দা উভয় পর্দাতেই তিনি সাবলীল। এতদিন শোনা যেত, বাস্তব জীবনে তিনি একা। বিয়ে-ঠিয়ে করেননি। কিন্তু তাঁর নাকি আজ থেকে পাক্কা এক বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। পাত্রী এয়ারহোস্টেস। বিষয়টি শুক্রবার (১৯ জুন) ফাঁস করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাহলে কি তিনিই অভিনেতার এই গোপন বিয়ের ঘটক? কিন্তু এত বড় খবরটা স্রেফ চেপে গেলেন অভিনেতা? খবরটি ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। অনুরাগীদের বুকে যেন হাতুড়ির ঘা!

আজ শুক্রবার, অম্বরীশের বিয়ের একটি ছবি শেয়ার করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখলেন, ‘এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত, পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করব ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন।’ সুতরাং এই পোস্ট দেখেই স্পষ্ট, অম্বরীশ চুপিসাড়ে বিয়ে করে ফেলেছেন। পরিবারের সমস্যার কারণে এতদিন বিষয়টি জানাতে পারেননি অভিনেতা। আগামী ১০ জুলাই তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ করা হবে। পোস্টটি ভাইরাল হতেই চোখ চড়কগাছ ভক্তদের। তবে কারও কারও খটকাও লেগেছে।

‘খোকাবাবু’ ইমেজের অম্বরীশ ভট্টাচার্যের মতো আদ্যোপান্ত আড্ডাবাজ মানুষটা এমন চুপিসাড়ে বিয়ে করে নিলেন, কাউকে জানালেন না? তবে অবাক হওয়ার কিছু নেই নেই! কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্টের শেষ লাইনেই লুকিয়ে রয়েছে রহস্য। আসলে ১০ জুলাই কোনও বিয়ের ক্যাসেট নয়, বরং মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র ট্রেলার বা ঝলক! যেটি ২০২৩ সালের তাঁর ব্লকবাস্টার ছবি ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল। যেখানে অভিনয় করেছিলেন, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। আর ছবিতে ‘সুকান্ত চট্টোপাধ্যায়’ ওরফে ‘ছোটো’-র চরিত্রে দেখা গিয়েছিল অম্বরীশকে। সেই চরিত্রেই আবার ফিরছেন অম্বরীশ, তাই ছবির ঝলক প্রকাশের আগে অম্বরীশের বিয়ের টোপ দিয়ে দর্শকদের চমক দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?