আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গৌতম আদানির সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ‘বিতর্কিত’ অডিট ফার্ম

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ‘মোদি’ ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বুধবার শেয়ারবাজারে বড়সড় ধাক্কা খেয়েছে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর। এক ধাক্কায় সাত শতাংশ কমেছে শেয়ার মূল্য। আর তার মধ্যে আদানি টোটাল গ্যাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে আমদাবাদ ভিত্তিক অডিট ফার্ম শাহ ধনধারিয়া অ্যান্ড কোম্পানি। কী কারণে দায়িত্ব থেকে অডিট সংস্থাটি সরে দাঁড়িয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি আদানি এন্টারপ্রাইজের শীর্ষ কর্তারা।

গত ২৪ জানুয়ারি গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে একটি রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। ওই এক রিপোর্টেই কার্যত আদানি সাম্রাজ্যের ভিত টলে যায়। শেয়ারবাজারে কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয় গুজরাতি শিল্পপতির মালিকানাধীন একাধিক সংস্থাকে। গৌতম আদানি নিজেও বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় দুই নম্বর থেকে ছিটকে ২৫ নম্বরে পৌঁছে যান।

হিন্ডেনবার্গের রিপোর্টে আমদাবাদ ভিত্তিক শাহ ধনধারিয়া অডিট ফার্মের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিসের ভিত্তিতে আদানি এন্টারপ্রাইজের মতো বিশাল শিল্প সাম্রাজ্যের হিসাব রক্ষণাবেক্ষণের কাজ শাহ ধনধারিয়া অ্যান্ড কোম্পানির মতো ছোট অডিট ফার্মের হাতে তুলে দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন করা হয়। হিন্ডেনবার্গের অভিযোগ, আদানির যাবতীয় অনৈতিক কাজের পিছনে শাহ ধনধারিয়া অডিট ফার্মের বিশেষ ভূমিকা রয়েছে। যদিও খোদ গৌতম আদানি এবং অভিযুক্ত অডিট ফার্মের পক্ষ থেকে ওই অভিযোগ খারিজ করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

গরমে অফিস লুক নিয়ে দুশ্চিন্তা? স্মার্ট ও প্রফেশনাল লুক পেতে মানুন এই সহজ টিপসগুলি

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ