ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন PDW ইঞ্জিনিয়ার, দেড় কোটির বেশি টাকা গায়েব

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার রাজ্যে। ডিজিটাল অ্যারেস্টের জেরে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা খোয়ালেন আসানসোল পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার। এই ঘটনায় তদন্তে নেমেছে আসানসোলের সাইবার ক্রাইম বিভাগ।

পশ্চিম বর্ধমান জেলার সাইবার ক্রাইম শাখা সূত্রে খবর,  এটিই এখনও পর্যন্ত জেলায় সবথেকে বড় আর্থিক প্রতারণা। একমাসের বেশি সময় ধরে ওই ইঞ্জিনিয়র ঘরবন্দি ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আসানসোল পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার সুকুমার দে। তাঁর বয়স প্রায় ৬৫। গত ৯ মে তাঁর কাছে বিএসএনএল-র আধিকারিকের পরিচয়ে একটি ফোন আসে। ওই ইঞ্জিনায়ারকে জানানো হয়, তাঁর আধার কার্ড দেখিয়ে মুম্বইয়ে একটি সিম তুলে জঙ্গি কার্যকলাপ হয়েছে। সেখান থেকে প্রচুর টাকার লেনদেন হয়েছে। তারপর পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে ফোনে সুকুমারবাবুকে জানানো হয়েছে,  বিদেশের জঙ্গি সংগঠনকে টাকা পাঠানো-সহ পর্ন ছবি তৈরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সময় তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়।

বিভিন্নভাবে তাঁর কাছে থেকে টাকা তোলা হয়। বিভিন্ন স্টেটমেন্ট পাঠিয়ে তাঁকে ভয় দেখিয়ে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় প্রায় দেড় কোটি টাকা। নিজের সমস্ত সঞ্চয় ভেঙে এমনকি গয়নাো বন্দক দেওয়া হয়। পরে আরও বেশি টাকার দাবি জানানো হয়। দুষ্কৃতীদের কিছু কথায় সন্দেহ হয় তাঁর। তখনই বুঝতে পারেন একমাস ধরে তিনি প্রতারণার শিকার হচ্ছিলেন। তারপরেই তিনি আসানসোল সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।  ওই প্রবীণ ইঞ্জিনিয়ারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে