ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ছাত্রছাত্রীদের ভুল-ত্রুটি হলে শিক্ষকরা বকাঝকা করেন, কখনও প্রয়োজন অনুযায়ী শাসনও করেন। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। একসময় স্কুলে ছাত্রদের শারীরিক শাস্তি দেওয়ার ঘটনা প্রায় নিয়মিত থাকলেও এখন সেই প্রবণতা অনেকটাই কমেছে।   কিন্তু ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা করায় এক ছাত্রকে শাসন করার মাশুল যে এতটা কঠিনভাবে দিতে হবে, তা হয়তো ভাবেননি দুই শিক্ষক।  ছাত্রকে শাসন করেছিল শিক্ষক। অভিযোগ, ছাত্র বাড়িতে জানাতেই তার বাবা এসে ক্লাস টিচার ও প্রধান শিক্ষককে কোমর থেকে বেল্ট খুলে মারধর করে ৷ঘটনাকে কেন্দ্র করে স্কুলে তৈরি হয়েছে চাঞ্চল্য। 

ঘটনাটি ঘটেছে গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে।ঘটনার পর আতঙ্কিত শিক্ষকরা কালো ব্যাজ পরে গোপালনগর থানায় গিয়ে অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে স্কুলের সিসিটিভি ফুটেজও তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলছিল। সেই সময় ক্লাসের মধ্যে কয়েকজন ছাত্র চিৎকার-চেঁচামেচি এবং অশোভন আচরণ করছিল । বাংলার শিক্ষক অরুণ দাস তখন ক্লাসে বসেই রেজিস্ট্রেশনের কাজ করছিলেন। অরুণ দাসের দাবি, ছাত্রদের বিশৃঙ্খলা বন্ধ করতে তিনি দু’-একজনকে শাসন করেন। এরপরই এক ছাত্রের বাবা দেবব্রত দাসকে ফোন করে স্কুলে ডেকে পাঠানো হয়। অরুণ দাসের অভিযোগ, দেবব্রত দাস স্কুলে এসে সরাসরি প্রধান শিক্ষকের ঘরে ঢুকে পড়েন। সেখানে দু’-একটি কথা বলার পর আচমকাই কোমর থেকে বেল্ট খুলে তাঁকে মারধর শুরু করেন। শিক্ষককে বাঁচাতে এগিয়ে গেলে প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডলও বেল্টের আঘাতে আহত হন বলে অভিযোগ।

আরও পড়ুন: পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা রীতিমতো আতঙ্কিত। স্কুলে ছাত্রদের ন্যূনতম শাসন করতে হয় শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই কারণে এক ছাত্রের অভিভাবক এসে অরুণবাবুকে বেল্ট দিয়ে মারতে থাকেন। আমি আটকাতে গেলে আমাকেও মারধর করা হয়।’ 

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

হারানো ছাগল খুঁজতে গিয়ে খুলল কপাল, সোনার খনির সন্ধান পেলেন দরিদ্র কৃষক

‘মোহভঙ্গ’, ঋতব্রতদের শিবির ছেড়ে মমতার দলে ফিরলেন সংখ্যালঘু তৃণমূল বিধায়ক

চোখের সামনে খুন হয়েছিল মা, কিশোর ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন খুনির