আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলের বিমান হামলায় মৃত ৪৬

নিজস্ব সংবাদদাতাঃ ইজরায়েলের বিমান হামলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের ও ৮৫ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টার রিপোর্টে এমনটাই জানিয়েছে লেবানন স্বাস্থ্যমন্ত্রক। মূলত লেবাননের দক্ষিণাংশের বেকা ভ্যালি, মাউন্ট লেবানন, বেরুট সহ একাধিক শহর ও গ্রামকে লক্ষ্য করে চালানো হয়েছে হামলা। রাতে মধ্য বেরুটে হামলা চালানোয় মারা গিয়েছে ৬ জন ও আহত হয়েছেন ৮ জন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সীমান্ত সংঘাতে জড়িয়েছে লেবানন ও ইসরায়েল। গত ২৭ সেপ্টেম্বর ইজরায়েলের বিমান হামলায় মৃত্যু হল হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসুরুল্লাহর। তার মারা যাওয়ার পর থেকেই যুদ্ধের তীব্রতা দুই দেশের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

গত কয়েকদিনে ইজরায়েলি হামলায় লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার থেকে স্থলপথে হামলার পরিমাণ বাড়াচ্ছে ইজরায়েল সেনা। গতকাল মধ্যরাত থেকে লেবাননের একাধিক শহর ও গ্রামে এয়ার স্ট্রাইক করা হয়েছে।

গত দুই ধরে ১৩৪টি এয়ার স্ট্রাইক ও শেলিং ছোঁড়া হয়েছে। প্রাথমিকভাবে লেবাননের দক্ষিণাংশ ও বেরুটের দক্ষিণাংশের একাধিক এলাকায় হামলা চালানো। জানা যায়, গত এক বছরে প্রায় ১৯২৮ জন ইজরায়েলি হামলায় মারা গিয়েছে। একই সঙ্গে আহত হয়েছে ৯২৯০ জনের অধিক। এছাড়া প্রায় ৫০ হাজারের অধিক মানুষ ঘর ছাড়া।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ