ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

ভয়ানক দুর্ঘটনা থেকে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন কিংবদন্তি অভিনেতা শিব রাজকুমার। গত ২ অক্টোবরে মুক্তি পেয়েছে অভিনেতার ছবি 'বেইল'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক দুর্ঘটনা থেকে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন কিংবদন্তি অভিনেতা শিব রাজকুমার। গত ২ অক্টোবরে মুক্তি পেয়েছে অভিনেতার ছবি ‘বেইল’। কর্ণাটক জুড়ে ছবির প্রচার শুরু করছেন তিনি। গতকাল ভক্তদের সারপ্রাইজ দিতে কর্ণাটকের চিত্রদুর্গার বাসবেশ্বর প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। তখনই বড়সড় দুর্ঘটনা ঘটে যায় তাঁর সঙ্গে।

কয়েকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতা যখন প্রেক্ষাগৃহে প্রবেশ করেন, তখনই জোরে জোরে আতশবাজি ফাটতে শুরু করে। তাঁকে দেখতে পেয়েই স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহে ভিড় জমায় ভক্তরা। থিয়েটার কর্তৃপক্ষ শিবাকে বড় মালা ও হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান। অভিনেতা গাড়ির সানরুফ থেকে বেরিয়ে এসে সবার দিকে হাত নাড়েন। তবে যখন তিনি বিশাল ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে ভিতরে ঢোকেন, তখনই হঠাৎ একটি আতশবাজি ফেটে ওঠে অভিনেতার সামনে। যা দেখে লোকজন চিৎকার করে ওঠে। আর অভিনেতা নিজেকে রক্ষা করার জন্য তাঁর মুখ ও মাথা ঢেকে ফেলেন। এরপর তাঁর দলের সদস্যরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। নিরাপদে ভিতরের দিকে সরিয়ে আনেন। ঘটনায় অভিনেতার চারপাশের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটা সত্ত্বেও শিব প্রচার চালিয়ে যান। ভক্তদের সঙ্গে মিষ্টি মুখে ভাব বিনিময় করেন। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাতে থাকেন।

 

ভিডিওটি প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন নেটিজেনরা। তাঁরা থিয়েটারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন বলেছেন, ‘ঈশ্বর, অল্পের জন্য বাঁচিয়েছে। হতাশাজনক আয়োজন।’ অন্য একজন জানিয়েছেন, ‘শিবান্নার কাছে বাজির বিস্ফোরণ, সাবধানে থাকবেন।’ একজন লিখেছেন, ‘সেঞ্চুরি’ স্টার শিবা রাজকুমারের কাছে বয়সটা কেবলই কাগজে-কলমের একটি পরিসংখ্যান। তিনি যেভাবে ভ্রমণ করেন, ভক্তদের সঙ্গে দেখা করেন এবং প্রতিটি সিনেমার প্রচার করেন, তা সত্যি অভাবনীয়।’ আসলে মূত্রাশয়ের ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন শিব, যে কারণে তিনি অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। তবে এখন তিনি ভাল আছেন। কাজে ফিরেছেন। বর্তমানে কন্নড়, তেলুগু ও তামিল সিনেমায় তাঁর বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এই বছর অভিনেতাকে কন্নড় ভাষায় ‘বেইল’ এবং তেলুগু ভাষায় ‘পেড্ডি’ ছবিতে দেখা যাবে। তিনি ‘রক্ত কাশ্মীর’ ছবিতেও একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তাঁকে তামিল ভাষায় ‘জেলার ২’, ‘পিকাসো’, ‘গুম্মাদি নরসাইয়া’, ‘ড্যাড’, ‘৬৬৬ অপারেশন ড্রিম থিয়েটার’ এবং ‘এ ফর আনন্দ’- ছবিগুলিতেও দেখা যাবে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও