‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

বুধবার (৭ অক্টোবর) ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট হাতে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স মামলায় বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার দেনা না মেটানোর কারণে ফেব্রুয়ারিতে কয়েকদিন জেল খেটেছিলেন অভিনেতা। এখন তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত। কিন্তু টাকা তাঁকে পরিশোধ করতেই হবে। গত মাসেই সুপ্রিম কোর্ট তাঁকে টাকা পরিশোধের জন্যে দুই সপ্তাহ সময় বেধে দিয়েছিল। আদালতের সেই নির্দেশ মেনে দেনার কিছু অংশ মেটাতে রাজ হয়েছেন ‘ভুল ভুলাইয়া’ অভিনেতা। বুধবার (৭ অক্টোবর) ১.১৫ কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট হাতে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হন অভিনেতা। আর বাকি ৮৫ লক্ষ টাকা জমা দেওয়ার জন্যে তিনি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সময় চান।

এদিন সুপ্রিম কোর্টে হাজির হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজপাল। বিচারকের সামনে ‘আতা পাতা লাপাতা’ ছবিতে হারানো টাকার কথা উল্লেখ করে ভেঙে পড়েন তিনি। বিচারপতি প্রথমে রাজপালকে ঠাট্টা করে বলেন, ‘আপনার সিনেমার মতো আপনার টাকাও উধাও হয়ে গেল। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এরপর অভিনেতা বলেন, ‘মানুষকে বিনোদন দিতে দিতে আমার জীবনটাই এখন বিনোদনে পরিণত হয়েছে। গত ১৩ বছর ধরে ওই লোকগুলো আমাকে সিনেমা বানাতে দেয়নি। প্রতিশোধের ৫ কোটি টাকার জন্যে আমার ২২ কোটি টাকা লোকসান হয়েছে। অভিযোগকারী প্রথমে আমায় বলেছিল, আমি নাকি ১০০ কোটি টাকার মালিক। তারপর তিনি আমাকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি ২০০টা ছবিতে কাজ করেছি, আর ওরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন আবার কাজ পাচ্ছি।’

এদিন সুপ্রিম কোর্টে রাজপালের শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনাকে গঠিত বেঞ্চে। আদালত অভিনেতার বাকি টাকা পরিশোধের সময়কাল বাড়ানোর আবেদন দুই সপ্তাহের জন্যে মঞ্জুর করেছে। এই সময়ের মধ্যে অভিনেতাকে বাকি টাকা পরিশোধ করতে হবে। আসলে ২০১০ সালে রাজপাল তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ বানানোর জন্যে মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামক একটি প্রযোজনা সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা লোণ নিয়েছিলেন। কিন্তু ২০১২ সালে ছবিটি রিলিজ হওয়ার পর বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়। অনেকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি টাকা পরিশোধ করতে পারেনি। এরপরে ওই প্রযোজনা সংস্থা অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এত বছর ধরে মামলা চলার পরেও অভিনেতা টাকা পরিশোধ কোর্টে ব্যর্থ হয়েছেন। আর সেই ঋণের পরিমান এখন ৫ কোটি থেকে বেড়ে ৯ কোটি হয়ে গিয়েছে। দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে প্রতিটি অভিযোগে তিন মাসের কারাদণ্ড দেয়।সুপ্রিম কোর্টও অভিনেতার টাকা দেওয়ার পদ্ধতির উপর তীব্র অসন্তোষ প্রকাশ করে জানায় যে, বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও তহবিল জমা দেওয়া হয়নি।অভিযোগকারীর টাকা দ্রুত পরিশোধ করতে হবে, নয়তো রাজপালের সাজার বিরুদ্ধে আপিল খারিজ করা হবে। আর তাঁর জেল খাটতে হবে, এটাই তাঁর শেষ সুযোগ। 

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর