কলকাতার পুরভোটে ২৫ শতাংশ বুথে থাকছে সিসিটিভি

পাশাপাশি শুধুমাত্র ভোটের দিন মোতায়েন করা হচ্ছে ২৩ হাজার পুলিশ কর্মী ও আধিকারিককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট ঘিরে যাতে অশান্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নিল রাজ্য নির্বাচন কমিশন। ১৪৪টি ওয়ার্ডের ৪ হাজার ৭৪২টি বুথের মধ্যে ২৫ শতাংশ বুথে সিসিটিভি বসানো হচ্ছে। তবে বুথে ওয়েবকাস্টিং হবে কিনা, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কমিশনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি শুধুমাত্র ভোটের দিন মোতায়েন করা হচ্ছে ২৩ হাজার পুলিশ কর্মী ও আধিকারিককে। ভোট গণনার দিন আলাদা বাহিনী থাকবে। তাছাড়া প্রতিটি প্রার্থী যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারেন, তার জন্যও বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কলকাতা পুরভোটে কি ধরনের নিরাপত্তার বন্দোবস্থ করা হচ্ছে তা নিয়ে মঙ্গলবারই রাজ্য প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ওই রিপোর্ট পাওয়ার পরেই রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরকে পুরভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবহিত করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে রাজ্যপাল পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেও তা মানা সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্য পুলিশ দিয়েই যে কমিশন পুরভোট করাতে চায়, সেই অবস্থান স্পষ্ট করেছেন। রাজ্য নির্বাচন কমিশনারের এমন ঋজু মনোভাবে কিছুটা অসন্তুষ্ট হলেও এখনও এ বিষয়ে মুখ খুললেন সব বিষয়ে কথা বলায় পারদর্শী বাংলার নব্য ছোটলাট।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের পক্ষ থেকে কলকাতা পুরভোটের নিরাপত্তা নিয়ে যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তাতে ভোটের দিন ২৩ হাজার পুলিস মোতায়েনের কথা উল্লেখ করা হয়েছে। প্রতি বুথে দুজন সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েনের কথা জানানো হয়েছে। পাশাপাশি গোলমাল রুখতে ৭৮টি ক্যুইক রেসপন্স টিমও (কিউআরটি) কাজ করবে বলে আশ্বস্ত করা হয়েছে। সেই সঙ্গে ৭২টি আরটি মোবাইল ও ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড (আরএফএস) রাখার কথাও জানানো হয়েছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের