কলকাতায় গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি:কলকাতাতে গঙ্গা আরতির সূচনায় বৃহস্পতিবার উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাওড়ার বাজে কদমতলা ঘাটে এদিন গঙ্গারতীর সূচনার আগে মা গঙ্গার মূর্তিতে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। তাকে মন্ত্র উচ্চারণ করিয়ে অঞ্জলি দেওয়ান গঙ্গার ঘাটে থাকা পুরোহিত। দীর্ঘক্ষণ ধরে মা গঙ্গার মূর্তির সামনে মন্ত্র উচ্চারণ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে(CM)।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, তিনি কাশিতে এই গঙ্গারতি প্রথম দেখেছিলেন। তারপর থেকেই তার মাথায় এই পরিকল্পনা এসে ছিল। এইরকমএকটি কর্মসূচি এখানে করা যায় কিনা। অবশেষে গঙ্গা আরতি কলকাতার বুকে শুরু হল । শীতকালে প্রতিদিন সন্ধে ছটা নাগাদ এবং গরমের সময় প্রতিদিন সন্ধে ৭ টা নাগাদ এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী সকলে যাতে এই গঙ্গা আরতি দেখার সুযোগ পায় তাই দর্শকদের বসার আসন তৈরি করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রী গঙ্গা আরতি উপলক্ষে মা গঙ্গার মূর্তির উদ্বোধন এবং পুজোর সূচনা হওয়ার জন্য পুরোহিতদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সূর্য দেব এবং মা গঙ্গার মন্ত্র উচ্চারণ করে মুখ্যমন্ত্রী (CM)মা মাটি মানুষের জন্য মঙ্গল কামনা করেন। 

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল গঙ্গাসাগর মেলার কলকাতার বাবুঘাটে উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা আরতি শুরু করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন ।সেই কাজ আজ তিনি বাস্তবে রূপ দিতে পেরে খুব আনন্দিত । গঙ্গা আরতিতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মেয়র জানান। রাজ্যের মুখ্য সচিব(CS) এইচ কে দ্বিবেদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি নিজে উত্তর প্রদেশের বাসিন্দা ।তার রাজ্য থেকে বহু মানুষ প্রতিদিনই কালিঘাট, দক্ষিণেশ্বর ,বেলুড় মঠে দর্শন করতে আসেন। এই ধরনের গঙ্গা নদীর এখানে সূচনা হওয়ায় টুরিস্টরা বিশেষ উপকৃত হবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে