শিয়ালদা ডিভিশনে ফের করোনার থাবা! ওমিক্রনে আক্রান্ত ১

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এর মাঝেই রেলের অফিসেও থাবা বসাল ওমিক্রন। সূত্র মারফত জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। ওই ডিভিশনে শতাধিক কর্মী আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফের সেই আতঙ্ক ফিরতে চলেছে শিয়ালদা ডিভিশনে।

সূত্রের খবর, শিয়ালদা ডিভিশনে এক রেল কর্মীর শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এই মুহূর্তে ওই রেল কর্মীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন। জিনোম সিকোয়েন্সিং-এ নমুনা পাঠালে সেখানে জানা যায় ওই রেলকর্মী করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত।

করোনার দ্বিতীয় ঢেউতে বহু রেল কর্মী করোনায় আক্রান্ত হন। হু হু করে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। যার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেন চালানো বন্ধের আর্জি জানিয়ে চিঠি দেয় রেল বোর্ড। তাতে সাড়াও দেয় রাজ্য। এরপর করোনার নতুন প্রজাতি ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে তখন ফের রেলকর্মীদের আক্রান্তের খবরে চিন্তা বাড়ছে। সূত্রের খবর, ওই ব্যক্তি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে। তাঁর ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তাঁর একাধিক সহকর্মী ওমিক্রনে আক্রান্ত হতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রত্যেকের নমুনা পাঠানো হয়েছে জিনোম টেস্টের জন্য। 

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা