আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শান্তি বজায় রাখুন’, জঙ্গিপুরের বাসিন্দাদের কাছে আর্জি তৃণমূল সাংসদের

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ বিলের প্রতিবাদ আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-সুতি। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি হয়েছে ১৬৩ ধারা। এই প্রেক্ষিতে দিল্লি থেকে ভিডিও বার্তা দিলেন জঙ্গিপুরের তৃণমুল সাংসদ খলিলুর রহমান।  জঙ্গিপুরের সাংসদ কর জোড় করে এলাকার মানুষের প্রতি আবেদন জানান কেউ যেন কোন প্ররোচনায় পা না দেয়। জঙ্গিপুরের মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অভিভাবকের কাছে আবেদন আপনারা আপনাদের ঘরের তরুণদের সামলান। ১৫ থেকে ২০ বছর বয়সের তরুণরা ঝোঁকের বসে অনেক ভুল করতে পারে। তাদের আবেগ বেশি থাকতে পারে। কিন্তু অভিভাবকদের ঘরের সন্তানকে সামলাতে হবে।’  সাংসদ আরও বলেন, ‘ওয়াকফ নয়া সংক্রান্ত আইন বিল নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদে প্রতিবাদ করেছে। বিরুদ্ধে ভোট দিয়েছে। এখনও প্রতিবাদ জারি আছে। কিন্তু সেই প্রতিবাদকে শান্তিপূর্ণভাবে সঠিক পথে পরিচালিত করতে হবে। উত্তেজনার বসে আইন-শৃঙ্খলার অবনতি করা যাবে না। জঙ্গিপুরবাসী সজাগ থাকুন। সতর্ক থাকুন। আইন-শৃঙ্খলা রক্ষা করুন।’

এদিকে,মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হ’ল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মঙ্গলবার রাত থেকে আগামী ১১ এপ্রিল শুক্রবার পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি ছাড়াই ঘরে বসে মোটা টাকা আয়! এই ব্যবসা করলে লক্ষ্মীলাভ অবধারিত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ