আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্ধারিত সময়ের তিনদিন আগেই কেরলে বর্ষা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত সময়ের আগেই রবিবার কেরলে ঢুকে পড়ল বর্ষা (Rain)। মৌসম ভবনের পূর্বাভাস ছিল কেরলে এবার বর্ষা (monsoon) ঢুকবে বুধবার ১ জুন। সাধারণভাবে এই সময়ে প্রতিবছর কেরলে (Kerala) বর্ষা প্রবেশ করে। যদিও বঙ্গোপসাগরের ওপরে থাকা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর মর্জির ওপর পুরোটাই নির্ভর করে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, বর্ষা (Rain) কখনও এসেছে নির্ধারিত সময়ে, কখনও সে হাজির হয়েছে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন বাদে, কখনও নির্ধারিত সময়ের অনেক আগেই সে তাঁর গন্তব্যে পৌঁছে গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত ১০ বছরে (Last ten years) ১ জুন কেরলে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার। অন্যদিকে, ২০১৪ থেকে ২০১৬ এবং ২০১৯ সালে নির্ধারিত সময়ের প্রায় সাতদিন (seven days) বাদে বর্ষা (Rain) দেরি করে প্রবেশ করেছে। আবার জুনের পরিবর্তে মে (May) মাসেও বর্ষার প্রবেশ ঘটেছে। ২০১৮ সালের ২৯ মে (29th May) কেরলে বর্ষা প্রবেশ করেছিল। চার বছর বাদে, ২০২২ সালে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

কেরলে (Kerala) কবে বর্ষা প্রবেশ করবে, তার পূর্বাভাস দিতে গিয়ে দিল্লির মৌসম ভবন জানিয়েছিল, এ বছর নির্ধারিত সময়েই বর্ষা (Rain) প্রবেশ করবে। এবৎ বৃষ্টি পাতের পরিমাণ অন্য়ান্য বছরের তুলনায় ভালোই থাকবে। কোনও কোনও অঞ্চলে গড় বৃষ্টিপাতের ((Average Rainfall))পরিমাণ এবছর তুলনামূলকভাবে একটু বেশিই  থাকবে। বর্ষা প্রবেশ করেছে। এবার দেখা দরকার আবহাওয়া দফতরের পূর্বাভাস মেলে কি না।

বাংলায় (West Bengal) কবে বর্ষা প্রবেশ করবে, সে বিষয়ে এখনও মৌসমভবন কিছু জানাতে পারেনি। আশা, আগামী এক সপ্তাহের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করবে।

আরও পডু়ন শনিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি বঙ্গে, ভাসবে উত্তরবঙ্গ

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ