হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগদান হয়েছে আগেই, এবার সামাজিক বিয়ে বাকি। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার রিঙ্কু সিংহ এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি প্রিয়া সরোজ নিজেই তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হতে পারে। তবে হবে না রিসেপশনের অনুষ্ঠান। দীপাবলির পর শুভ দিন দেখে বিয়ের দিন চূড়ান্ত করা হবে। তবে তারকা হলেও হবে না চোখ ধাঁধানো অনুষ্ঠান। জেনে নিন কি কি পরিকল্পনা রয়েছে তাঁদের।

তারকা বিয়ে করলে সকলের নজর থাকে গ্র্যান্ড রিসেপশনের দিকে। কারা আমন্ত্রিত হছেন সেই বিষয়ে থাকে ব্যপক কৌতূহল। তবে প্রিয়া ও রিঙ্কু সিংহের  বিয়েতে সবচেয়ে বড় চমক হল, বিয়ের পর আলাদা করে কোনও রিসেপশনের আয়োজন করা হবে না। প্রিয়া জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানেই আত্মীয়-স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। তাই পৃথক রিসেপশন করা হবে বলেই তাঁদের পরিকল্পনা রয়েছে।

বিয়ের পরিকল্পনা

প্রিয়া সরোজ জানিয়েছেন তাঁর ইচ্ছা ছিল গ্রামের বাড়ি থেকেই বিয়ে করার। কারণ তাঁদের পরিবারের প্রায় সব বিয়েই গ্রামে হয়েছে এবং সেই পরিবেশের সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন গ্রামের বাড়িতে মণ্ডপ সাজিয়ে আত্মীয়দের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নিয়মে বিয়ে করবেন। তবে নানা কারণে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। বর্তমানে লখনউ থেকেই বিয়ে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন তিনি। প্রিয়া আরও জানান, আগামী বছর নির্বাচনের জন্য ব্যস্ততা শুরু হওয়ার আগেই তিনি বিয়ে সেরে ফেলতে চান। রাজনৈতিক কর্মসূচি এবং রিঙ্কুর খেলার সূচি দুই দিক বিবেচনা করেই নভেম্বর-ডিসেম্বর সময়টিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্ত তারিখ দুই পরিবারের সম্মতি এবং শুভ লগ্নের ওপর নির্ভর করবে।

আরও পড়ুন: জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

উল্লেখ্য, রিঙ্কু ও প্রিয়ার প্রেমের গল্পও বেশ অভিনব। রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় ২০২২ সাল থেকে। একটি ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই তাঁদের প্রথম পরিচয়। পরে কথা-বার্তার মাধ্যমে সম্পর্ক শুরু হয় এবং ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে যোগাযোগ বাড়ে। ২০২৫ সালের জুন মাসে  ৩০০ জনের বেশি অতিথির উপস্থিতিতে লখনউতে  তাঁদের বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। 

দুর্নীতি রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে নিচে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

ডিএন-৩৫ বাস রুট কমল ৮ কিমি, সীমান্তের ৫০ হাজার মানুষের নিত্যযাত্রায় চরম ভোগান্তি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দির, কি ঘটল দেখতে ভিড় জমাচ্ছেন ভক্তরা

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন