মহারাষ্ট্রে প্রিজন ভ্যানে বসেই কেক কেটে জন্মদিন পালন কুখ্যাত দুষ্কৃতীর, নিশ্চুপ পুলিশ

প্রিজন ভ্যানে বসেই জন্মদিন পালন করল কুখ্যাত দুষ্কৃতী। হাসি মুখে সাঙ্গপাঙ্গদের দেওয়া কেক কাটল ভ্যানে বসেই। ঘটনাটি মহারাষ্ট্রে।

Share:

নিজস্ব সংবাদদাতা, মুম্বই : প্রিজন ভ্যানে বসেই জন্মদিন পালন করল কুখ্যাত দুষ্কৃতী। হাসি মুখে সাঙ্গপাঙ্গদের দেওয়া কেক কাটল ভ্যানে বসেই। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে এই কাণ্ড ঘটায় সে। ঘটনাটি মহারাষ্ট্রে। কীভাবে এমন সুযোগ পেল খুনে অভিযুক্ত দুষ্কৃতী, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মহারাষ্ট্র পুলিশ।

রোশন ঝাঁ নামে ওই দুষ্কৃতী মহারাষ্ট্রের উল্লাসনগরের বাসিন্দা। সে একাধিক খুন, খুনের চেষ্টা, তোলাবাজির মতো মামলায় জড়িত। মহারাষ্ট্রের একাধিক থানায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় রোশনকে। আদালতে পেশের সময় তাকে থানা থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় ভিড় করেছিল কুখ্যাত দুষ্কৃতীর সাঙ্গপাঙ্গরা। আদালতে পেশের দিনই কুখ্যাত দুষ্কৃতীর জন্মদিন ছিল। তাই প্রিজন ভ্যানের বাইরে কেক হাতে দাঁড়িয়েছিল তারা। জানলা দিয়ে হাত বের করে জন্মদিনের কেক কাটে দুষ্কৃতী। এরপর প্রিজন ভ্যান আদালতের উদ্দেশে পাড়ি দেয়।

ওই দুষ্কৃতীর সাঙ্গপাঙ্গরা রোশনের কেক কাটার মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল। পরে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দেওয়া হয়। তা চোখে পড়ে অনেকেরই। প্রিজন ভ্যানে বসে অভিযুক্তের জন্মদিনের কেক কাটার ঘটনায় স্বাভাবিকভাবেই ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে, নিরাপত্তার বেড়াজাল টপকে কীভাবে প্রিজন ভ্যানের এত কাছে চলে গেল অভিযুক্তর সাঙ্গপাঙ্গ? তবে কি নিরাপত্তাতেই শৈথিল্য ছিল? যারা কেক হাতে প্রিজন ভ্যানের কাছে এগিয়ে এল কেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিল না? কেনই বা অভিযুক্তের সাঙ্গপাঙ্গদের সরিয়ে দেওয়া হল না? যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ