গুরুতর আহত সুপারস্টার প্রভাস, ‘কল্কি’র প্রচারে যেতে পারলেন না জাপানে

গুরুতর আহত সুপারস্টার প্রভাস, 'কল্কি'র প্রচারে যেতে পারলেন না জাপানে

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর আহত দক্ষিণী সুপারস্টার প্রভাস। আগামী ৩ জানুয়ারি জাপানে মুক্তি পাচ্ছে তাঁর ব্লকবাস্টার ছবি কল্কি 2898 খ্রিস্টাব্দ। ভারতে রাজত্বের পর এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে চলেছে এ ছবি। কিন্তু পায়ে গুরুতর চোট লাগার কারণে জাপানে কল্কির প্রচারে থাকতে পারলেন না সুপারস্টার। এ কারণে সুপারস্টার নিজেই একটি বার্তার মাধ্যমে জাপানি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। অভিনেতা এখন তাঁর আসন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আর ছবির শুটিংয়েই অভিনেতা পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন। সেই কারণেই জাপানে তাঁর ব্লকবাস্টার ছবির প্রচারে যেতে পারলেন না তিনি। জাপানি ভক্তদের দেওয়া প্রভাসের বার্তাটি সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে।

বার্তাটিতে লেখা ছিল, “আমাকে এবং আমার কাজের প্রতি সর্বদা এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি অনেকদিন ধরে জাপানে যাওয়ার জন্য উন্মুখ ছিলাম। তবে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি ছবির চিত্রগ্রহণের সময় আমার গোড়ালি মচকে গিয়েছে এবং তাই আমি এই মুহূর্তে জাপানে যেতে পারছি না। আগামী ৩ জানুয়ারি শুক্রবার ‘কল্কি 2898 AD’কে জাপানে মুক্তির জন্য প্রস্তুত। জাপানে আমাদের ছবি পৌঁছছে। আমি আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।”

 

 একটি প্রতিবেদন অনুযায়ী, প্রভাস বর্তমানে হনু রাঘবপুদির ছবির শুটিংয়ে ব্যস্ত। যে ছবির শিরোনাম ফৌজি। ছবিতে আরও অভিনয় করেছেন ইমান ইসমাইল ওরফে ইমানভি। ছবিটি সুভাষ চন্দ্র বসুর সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে, যা একটি ঐতিহাসিক নাটক। ১৯৪০ সালের একটি আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি। প্রভাস ছবিতে প্রাক-স্বাধীনতা ব্রিটিশ সেনাবাহিনীর একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন। এর আগে, জল্পনা ছিল যে ম্রুণাল ঠাকুর ছবিতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করবেন, কিন্তু অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি এই প্রকল্পের অংশ নন। ছবিতে আরও অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং জয়া প্রদা। তবে সুপারস্টার প্রভাস সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। তিনি নিজের ব্যক্তিগত জীবন ক্যামেরা থেকে আড়ালেই রাখেন সর্বদা। তবে এবার নিজের অসুস্থতার কথা নিজেই জানালেন প্রভাস, সেটাই অবাক লাগছে ভক্তদের।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়