‘কলকাতার নরেন, গুজরাটের মোদি’, বেফাঁস মন্তব্য রাহুল সিনহার

Share:

নিজস্ব প্রতিনিধি: বরেণ্য স্বামী বিবেকানন্দ না কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! এমনই বেফাঁস মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।রবিবার এক সভা থেকে রাহুল সিনহা(Rahul Sinha) বলেন, কলকাতার নরেন, গুজরাটের মোদি। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের নামই নরেন্দ্রনাথ। তাঁর ডাকনাম নরেন, বিলে। একথা কারও অজানা নয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেন, কলকাতার নরেন যে গুজরাটের মোদি, ‘একথা শুধু আমরা নয়, সারা দেশ বিশ্বাস করে’। সাফাই দিতে গিয়ে তিনি বলেন, বিবেকানন্দের দেখানো পথেই কাজ করছেন মোদি। শুধু তাই নয়, রাহুল সিনহা বলেন, যুগপুরুষ বলেছিলেন জীব সেবাই শিবসেবা। ভারতের প্রধানমন্ত্রী (PM)নরেন্দ্র মোদিজিও কাজ করছেন সেই ভাবে।

বিজেপি নেতার এমন মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। কড়া সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন রাহুল। তৃণমূলের পক্ষ থেকে মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) কটাক্ষ, ‘ওটা বদ্ধ উন্মাদ’।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,বেফাঁস মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিরতে এখন নেতাদের চির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে । এই বেফাঁস মন্তব্যে দেখা দিচ্ছে বিতর্ক। যাকে কেন্দ্র করে রাজনীতির আঙ্গিনায় সম্পর্কে অবনতি ঘটছে প্রতিনিয়ত ।কিন্তু তারপরেও হুস নেই একদল নেতার ।প্রচারের আলোয় আসতে প্রকাশ্য জনসভা থেকে অথবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে নিজের প্রতি আকর্ষণ বাড়াতে প্রতিনিয়ত মুখ ফসকে তারা বেছে নিচ্ছেন বেফাঁস মন্তব্য। যা কিনা কখনোই এ রাজ্যের রাজনীতির আঙিনায় সুস্থতা প্রমাণ করে না।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার