আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অক্টোবরে গত ১০ বছরে আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছন্দপতন

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম দিক দিয়ে হাওয়া প্রবেশ করছে এই মুহূর্তে রাজ্যে। তার দরুণ উত্তরে হাওয়ার জেরে তাপমাত্রাতে ছন্দপতন ঘটছে। এক ধাক্কায় শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১৯.৬ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের(weather Office) রেকর্ড অনুযায়ী গত ১০ বছরে এই প্রথম অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রার(Low Temparuture) এই ছন্দপতন। সর্বোচ্চ তাপমাত্রা লিপিবদ্ধ হয়েছে ৩০.৯ । যেটা স্বাভাবিক বলে দাবি আলিপুর আবহাওয়া দফতরের।

গত দশ বছরে এটি চলতি অক্টোবর মাসের রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা বলে অভিমত আবহাওয়া দফতরের। এর আগে ২০১২ সালে ২৮ অক্টোবরে তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত ডিউটি অফিসার, শুভেন্দু কর্মকার এই খবর জানান। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতার(Kolkata) ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে। আবহাওয়ার বিশেষ কোন সতর্কবার্তা নেই এবং রাজ্যের জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে । আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী উত্তর পশ্চিম দিক দিয়ে হাওয়া প্রবেশ করছে এর দরুণ উত্তরের ঠান্ডা হওয়া ঢুকছে। যতদিন এরকম থাকবে ততদিন ঠান্ডা হাওয়া বইবে।

উত্তর-পশ্চিমে হাওয়ার জন্যই এই ছন্দপতন হচ্ছে। আগামী পাঁচ দিন এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। ফলে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। বৃষ্টিরও(Rain) কোন সম্ভাবনা নেই, আগামী পাঁচ দিন । ফলে অক্টোবরের শেষেই কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী(South Bengal) হালকা শীতের আমেজ আগামী কয়েক দিন অনুভব করবে।

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ