একিই! স্বামীর দেওয়াল লিখনেই কিনা জুতোপেটা স্ত্রীর

‘যে স্বামী নিজের স্ত্রী ও সন্তানকে দেখেন না, তিনি ভোটে জিতলে কী করে সমাজের উন্নয়ন করবেন? আমার স্বামীর ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতাই নেই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) প্রায়শই এবং বহু জায়গায় দেখা যায় একই আসনে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন একই পরিবারের একাধিক সদস্য। তাঁদের নিয়ে সংবাদমাধ্যমেও অনেক খবর হয়। কিন্তু স্বামীর-স্ত্রীর(Wife and Husband) ঝগড়া এই ভোটের ময়দানে সামনে চলে এসেছে প্রবল ভাবে এটা চট করে দেখা যায় না। কেননা সেই সব বিবাদ থাকলেও বাড়ির কেউ ভোট প্রার্থী হলে বা দুইজনের কোনও একজন বা দুইজনই প্রার্থী হলে যাবতীয় ঝগড়া বিবাদ দূরে সরিয়ে রাখা হয়। তখন বাইরে একটা এমন ভাব বা ভান দেখানো হয় যে দেখলে মনেই হবে না তাঁদের মধ্যে কোনও বিবাদ আছে। কিন্তু সেই সবের বাইরে গিয়ে এবার স্ত্রী কিনা সংবাদমাধ্যমের সামনেই জুতো মেরে বসলেন প্রার্থী স্বামীর দেওয়াল লিখনে! ভাবা যায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার বজবজ-২ ব্লকের দক্ষিণ বাওয়ালি এলাকায়।

আরও পড়ুন বিদ্যুতের বিরুদ্ধে FIR বিশ্বভারতীরই এক আধিকারিকের

জানা গিয়েছে, দক্ষিণ বাওয়ালি এলাকার ২০২ নম্বর বুথের গ্রামসভায় বিজেপির(BJP) প্রার্থী হয়েছেন অভয় ভোঁড়। ২০১৮ সালে রায়দিঘি থানার মহামায়া গ্রামের বাসিন্দা অনুসূয়ার সঙ্গে নোদাখালি থানার অভয়ের বিয়ে হয়। এখন সেই অনুসূয়াই যেখানে যেখানে তাঁর স্বামীর নামে দেওয়াল লিখন দেখছেন, সেখানে সেখানে তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়ে স্বামীর সেই দেওয়াল লিখনে জুতো মারছেন। কেননা তাঁর অভিযোগ, ‘যে স্বামী নিজের স্ত্রী ও সন্তানকে দেখেন না, তিনি ভোটে জিতলে কী করে সমাজের উন্নয়ন করবেন? আমার স্বামীর ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতাই নেই।’ অনুসূয়ার দাবি, তাঁদের এক বছরের একটি মেয়ে আছে। সেই মেয়ে হওয়ার পর থেকেই সংসারে যাবতীয় অশান্তির শুরু। প্রাণে মারার হুমকি ও টাকা চাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। সেই কারণেই এক মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন। জুন মাসের ৩০ তারিখ থানায় অভিযোগও জানিয়েছেন। অনুসূয়ার এই দাবি ও এহেন ঘটনাকে ঘিরে এখন সব থেকে চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাঁদের দাবি, অভয় এই বিষয়টি তাঁদের কাছে গোপন করে রেখেছিলেন। তাঁরা বিষয়টি জানলে অভয়কে টিকিটই দিতেন না।

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬