গ্রামে প্রচারে গিয়ে ভোটারদের রান্নাঘরে রান্না করলেন জেলা পরিষদের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরুপনগর: যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। যার জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার গুলির। বিশেষ করে ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেখানকার মানুষের আয়ের উৎস কৃষিকাজ। দিন আনা দিন খাওয়া অবস্থা তাদের গ্যাস কিনতে গিয়ে কাল ঘুম ছুটছে। পঞ্চায়েতের নির্বাচনের প্রচারে বেরিয়ে সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদকে হাতিয়ার করলেন জেলা পরিষদের প্রার্থী। বসিরহাটের(Bashirhat) স্বরূপনগর ব্লকের কৈজুরী গ্রাম পঞ্চায়েত সেখান থেকে এবার জেলা পরিষদের প্রার্থী হয়েছেন বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি তথা স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল(Bina Mondal)।

বৃহস্পতিবার সকাল সকাল তিনি নিজেই নির্বাচনের ক্ষেত্রে প্রচারে বের হন । সেখানে গিয়ে দেখেন সীমান্তবর্তী এলাকায় কেউ লোকের জমিতে আবার কেউ কৃষি কাজ করে সংসার নির্বাহ করেন। সেই সমস্ত পরিবারগুলিতে নেই রান্না গ্যাসের ব্যবস্থা। কারণ গ্যাসের অত্যাধিক দাম তাই তিনি একেবারে সেই সমস্ত বাড়ির রান্নাঘরে প্রবেশ করে রান্না শুরু করে দিলেন। তারপরে তিনি জানান এরা আমার এলাকারই লোক দরিদ্র ও কৃষক সমাজের মানুষ মোদি সরকারের মুদ্রাস্ফীতির জন্য এরা গ্যাস কিনতে পারেনা তাই বাধ্য হয়ে উন্নয়ন রান্না করে। আমি তাদের পাশে আছি এবং মোদি সরকারের এই রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র ধিক্কার জানাই।বিভিন্ন জায়গায় দেখা যায় প্রার্থীরা শাসক দলের একাধিক প্রকল্প নিয়ে মানুষের কাছে হাজির হন ভোট চাইতে। কিন্তু কেন্দ্র সরকারের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে নির্বাচনের প্রচার যথেষ্টই অভিনব। বলে মনে করছেন রাজনীতির মহল।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বরূপ নগরের(Swarupnagar) তৃণমূলের প্রার্থী বিনা মন্ডল জানিয়েছেন, স্বরূপ নগর ব্লকে ২০১৮ সাল থেকে ২৩ সালের মধ্যে ৪৪ টি পথশ্রী রাস্তা প্রায় ২০০ কিলোমিটার তৈরি করা হয়েছে কংক্রিটের। ১০ কিলোমিটার পাকা ড্রেন করা হয়েছে। ২৫০ টি গভীর নলক বসানো হয়েছে। ইছামতি ব্রিজ ওপরে ৩,টি কাঠের সেতু তৈরি করা হয়েছে। বিদ্যুৎ পানীয় জল রাস্তা সহ সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেয়েছে। জেতার ব্যাপারে তিনি আশাবাদী।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২