এই মুহূর্তে




টি-২০ বিশ্বকাপেও ওপেন করতে পারেন কোহলি

নিজস্ব প্রতিনিধি: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে দেখা যাচ্ছে তাঁকে, রানও পাচ্ছেন। এবার আসন্ন টি-২০ বিশ্বকাপেও ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধেও টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সূচনা করবেন বিরাটই। এমনটাই মনে করছেন দেশের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাবা করিম।

একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘সামনেই টি-২০ বিশ্বকাপ। আর সেখানে বিরাট কোহলির ওপেন করার সম্ভাবনা রয়েছে। দিনে-দিনে সেটা জোরালো হয়ে উঠছে। দেখে মনে হচ্ছে, টি-২০ ক্রিকেটে ওপেন করাটা কোহলির ভীষণই পছন্দের। ও এটাকে বেশ উপভোগ করছে।’

সেইসঙ্গে তিনি আরও জানান যে, ‘টি-২০ ক্রিকেটে ওপেনের ব্যাট করে স্ট্রাইক রেট বেশ ভালোই রেখেছে বিরাট। আর বিশেষ করে কখন কী করতে হবে, এই বিষয়ে ওর ধারনাটা তৈরি হয়ে গিয়েছে। সেগুলোকেই ও মাঠে নেমে প্রয়োগ করছে। আশা করছি খুব দ্রুত কোহলির ব্যাট থেকে শতরান আসবে।’

এর আগেও টিম ইন্ডিয়ার হয়ে একাধিকবার ওপেন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তাই বিশ্বকাপে তিনি ওপেন করলে অবাক হওয়ার কিছু নেই। আর কোহলি-রোহিত ওপেন করলে তিন নম্বরে ব্যাট করবেন কে এল রাহুল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগুন ধরালেন বুমরাহরা, কটকে আফ্রিকান সিংহদের বধ করে জয়ী সূর্যরা

কটকে নয়া কীর্তি গড়লেন হার্দিক, রোহিত-বিরাট-সূর্যদের রেকর্ডে ভাগ বসালেন

‘ত্রাতা’ হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

প্রত্যাবর্তন সুখের হল না শুভমন গিলের, ২ বলে চার করে ফিরলেন সাজঘরে

ম্যাচের আগে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে কোচ গম্ভীর

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নাম নেই সাকিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ