চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালে দুই মিলানের যুদ্ধে জয়ী ইন্টার মিলান

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে গত বুধবার এসি মিলানকে ২-০ গোলে হারাল ইন্টার মিলান। ইন্টারের হয়ে গোল দুটি করেন জেকো ও হেনরিথ মিথিতারিয়ান। ম্যাচটি ছিল এসি মিলানের হোম ম্যাচ।

সান সিরোতে আয়োজিত ম্যাচের শুরু থেকেই এসি মিলানের ওপর ক্রমাগত চাপ তৈরি করতে থাকেন ইন্টার-এর ফুটবলাররা। তারই ফলস্বরূপ খেলার বয়স যখন মাত্র আট মিনিট তখনই একটি কর্ণার আদায় করে ইন্টার। সেই কর্ণার থেকে উড়ে আসা বলে বাঁ পায়ের দূরন্ত শটে এসি মিলানের জাল কাঁপিয়ে দেন জেকো। এর রেশ কাটতে না কাটতেই ঠিক মিনিট তিনেকের ব্যবধানে আবার গোল করে ইন্টারকে এগিয়ে মিথিতারিয়ান।

এরপর বিরতি থেকে উঠে এসে গোল শোধের মরিয়া চেষ্টা এসি মিলান করলেও তা থেকে গোল তুলতে ব্যর্থ হন ইব্রাহিম দিয়াসরা। তবে কিছু ক্ষেত্রে ভাগ্যও তাঁদের সঙ্গ দেয়নি। যেমন ম্যাচের ৫০ মিনিটে ইব্রাহিম দিয়াসের শট অল্পের জন্য বাইরে না গেলে হয়তো বিপদ হত ইন্টার-এর। ঠিক একইরকমভাবে লক্ষ্যভ্রষ্ট হয় সান্দ্রো তনালির শট। কাজেই শেষ পর্যন্ত ম্যাচে ২-০ গোলেই জয়ী হয় ইন্টার মিলান।

আরও জানতে পড়ুন: নাইটদের বিরুদ্ধে বোল্ট, রুটরা সুযোগ পেলেও বাদ পড়তে পারেন হোল্ডার

আগামী মঙ্গলবার ফের এই মাঠেই সেমিফাইনালে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দুল। কাজেই সেই ম্যাচটাতেও যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বোঝাই যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দেখা চ্যাম্পিয়ন্স লিগে দুই মিলানের যুদ্ধে শেষ পর্যন্ত বাজিমাত করে কোন দল। তা জানার জন্যই অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার অবধি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমি ফাইনালে প্রথম ১১ মিনিটের মধ্যে দু দুটি গোল করা ক্লাবের তালিকায় এবার চতুর্থ দল হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করল ইন্টার মিলান। এর আগে ১৯৯৯ সালে ম্যান-ইউ-এর বিরুদ্ধে জুভেন্টাস এবং ২০০৯-এ আর্সেনালের বিপক্ষে ম্যান-ইউ এবং ২০২২ সালে রিয়ালের বিপক্ষে ম্যান  সিটি এই কীর্তি গড়ে।

রাতভর তল্লাশি চালিয়ে অবৈধ মদের কারবারি ভাঙল হাওড়া পুলিশ, আটক লিলুয়ার ‘ত্রাস’ টারজেন

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়