সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ২০২৭ সালের  মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার হারাল  ভারতের প্রতিবেশি দেশ। মেগা এই টুর্নামেন্টটি এখন অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।  জানা গিয়েছে, আইসিসি এবং শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনের মধ্যে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগামী বছর ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ছয় দলকে নিয়ে এই ঐতিহাসিক প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। প্রথমবার আয়োজিত হতে চলা মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার অংশ নেওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বর্তমানে সরকার-নিযুক্ত ‘রূপান্তর কমিটি’-র তত্ত্বাবধানে রয়েছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী, সদস্য ক্রিকেট বোর্ডগুলোকে কোনও সরকারি হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে হয়। 

আরও পড়ুন:  মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী 

এসএলসি ট্রান্সফরমেশন কমিটির সচিব প্রকাশ শাফতার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন যে, টুর্নামেন্টটি শ্রীলঙ্কার বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এসএলসি প্রতিনিধিদের আইসিসি বোর্ড সভায় যোগদানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইসিসি ক্রমাগত দাবি জানিয়ে আসছে যে, শ্রীলঙ্কা যেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত বোর্ড গঠন করে। উল্লেখ্য, শ্রীলঙ্কা এর আগেও আয়োজক দেশ হিসেবে সরাসরি যোগ্যতা অর্জন করেছিল। বর্তমানে ওডিআই র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে রয়েছে। নতুন আয়োজক দেশ যদি শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে না থাকে, তবে টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে। 

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের