ব্রিসবেনে নয়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, সিংহাসনচ্যূত করলেন অসি খেলোয়াড়কে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিসবেনে শনিবার (৮ নভেম্বর) বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার শেষ তথা পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ। ৪.২ ওভারে ভারতের রান যখন বিনা উইকেটে ৪২ তখনই ঝেঁপে নামে বৃষ্টি। সঙ্গে মুহুর্মুহু পড়তে থাকে বাজ। ফলে ম্যাচ রদ করা হয়। ফলস্বরূপ ২-১ ব্যবধানে সিরিজ জিতে যান সূর্যকুমার যাদবরা। বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচেই অবশ্য এক নয়া কীর্তি গড়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা।

কী রেকর্ড গড়েছেন অভিষেক?

এদিন ব্রিসবেনের গাব্বায় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের তরুণ ওপেনার। শুধু মাইলফলক স্পর্শই করেননি, ইতিহাস গড়েছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে সবচেয়ে কম বল খেলে দ্রুত এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এক হাজার রান করতে মাত্র ৫২৮টি বল খেলেছেন অভিষেক। সেই সঙ্গে বাঁ-হাতি এই ব্যাটার ভেঙেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের বিশ্বরেকর্ড। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে গত ২ নভেম্বর হোবার্টে ৩৮ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার সময় টিম ডেভিড অস্ট্রেলিয়ার হয়ে ৫৬৯ বলে ১,০০০ রান পূর্ণ করেছিলেন।ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। আর ওই মাইলফলক স্পর্শ করতে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন নিয়েছিলেন ৬১১ বল।

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর