আখের খেতে অনুশীলন, তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আখের খেতে অনুশীলন। আর তাতেই বাজিমাত ১৭ বছরের মেয়ের। গড়ল বিশ্বরেকর্ড। তিরন্দাজিতে এত কম বয়সে সোনা জিতে নজিরবিহীন রেকর্ড গড়ল মহারাষ্ট্রের সাতারার অদিতি গোপীচাঁদ স্বামী। প্রথম ভারতীয় হিসেবে তাঁর নাম উঠে এল তিরন্দাজির বিশ্বরেকর্ডে।

বাবা অঙ্কের শিক্ষক। আর তাঁর মেয়ে ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছে। অদিতিকে কোনও খেলার সঙ্গে যুক্ত করার জন্য তার পরিবার নিজের গ্রাম থেকে ১৫ কিলোমিটার দূরে সাতারায় চলে আসে। মেয়ের জয়ের প্রসঙ্গে অদিতির বাবা বলেন, ‘আমি মেয়ের জন্য গ্রাম ছেড়েছি। ওকে খেলার সঙ্গে যুক্ত করতে চেয়েছি। ও ছোটবেলায় এত রোগা ছিল যে ও কোনও খেলায় আগ্রহ সেভাবে দেখাত না। তাই তিরন্দাজিকে ও বেছে নিয়েছে, যাতে শক্তির থেকে বেশি দরকার হয় পরিকল্পনার।’

জানা গিয়েছে, সাতারায় যেই তিরন্দাজি অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিল অদিতি, সেটি ছিল একটি আখের খেতের মধ্যে। আর দিনের বেশির ভাগ সময়টা সে সেখানেই কাটাতো। ধনুকের দাম দু’লক্ষ টাকা। আর তিরের দাম ৫০ হাজার টাকা। যা কেনার ক্ষমতা ছিল না অদিতির বাবার। কিন্তু তিনি মেয়ের জন্য ধার করেন। আজ সেই ধারের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ টাকায়। যা মেটাতে অদিতির বাবার মাইনের অর্ধেকটাই চলে যায়। যদিও এই তরুণ তিরন্দাজির মাও একজন সরকারি কর্মী। তাই মা-বাবা হাসি মুখে মেয়ের জন্য এই ধার মেনে নিয়েছেন। তাদের কোনও কষ্ট নেই। দেশের হয়ে সোনা জিতে অদিতি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় গর্বিত তার মা-বাবা। এশিয়ান গেমসেও মেয়ে ভাল ফল করবে বলে আশাবাদী তাঁরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের