চাকরি যাচ্ছে শাদাব খানের, নয়া ডেপুটি পাচ্ছেন বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। ভারতের কাছে শুধু যে বিশাল রানে হারতে হয়েছে তাই নয়, শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে। আর দলের ওই বিপর্যয়ের পরেই পাকিস্তান দলের সহ অধিনায়কত্ব হারাতে চলেছেন শাদাব খান। সূত্রের খবর, আসন্ন বিশ্বকাপে বাবর আজমের নয়া ডেপুটি নিয়োগ করা হচ্ছে। আর ওই ডেপুটি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দলের অন্যতম পেসার শাহিন আফ্রিদি।

বেশ কয়েক মাস ধরেই ফর্মে নেই পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান। বল এবং ব্যাট হাতে তেমন ভেল্কি দেখাতে পারছেন না। এশিয়া কাপেও শোচনীয় পারফরম্যান্স করেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি আর কে এল রাহুলের উইকেট পেয়েছিলেন। শাদাবের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন পিসিবির কর্তা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। তারা মনে করছেন, সহ অধিনায়কত্বের বোঝা শাদাবের খেলার উপরে বিশেষ প্রভাব ফেলছে। তাই যাতে চিন্তামুক্ত হয়ে খেলতে পারেন, তার জন্য সহ অধিনায়কত্ব থেকে তরুণ অলরাউন্ডারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবর আজমের ডেপুটি হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন শাহিন আফ্রিদি।

অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য চূড়ান্ত স্কোয়াড নিয়ে চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, চূড়ান্ত স্কোয়াডে তেমন রদবদল ঘটানো হচ্ছে। এশিয়া কাপে যারা ছিলেন তাদের সিংহভাগই থাকছেন। বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), ইমাম –উল হক, ফখর জামান, আবদুল্লা শফিক, সালমান আলি আঘা, ইফথিখার আমেদ, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, জামান খান।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার