বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেনের ট্রফি জয় শুধু সোনালি রাত ছিল না, ছিল এক ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ। রবিবারের রাত ছিল ১৯ বছরের ফরাসি তারকা ইয়ামালের জীবনের সবচেয়ে স্মরণীয়  দিন। বিশ্বকাপ জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত গোটা স্টেডিয়াম, তখন সেই উৎসবের মাঝেই ফুটে  ওঠে এক আবেগঘন দৃশ্য। ট্রফি হাতে নেওয়ার পর মাঠের সব আলো যেন গিয়ে পড়ে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ওপর। তবে সেই মুহূর্তে তিনি শুধু একজন বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার নন, ছিলেন একজন স্নেহময় বড় ভাই।  মাঠে উপস্থিত ছোট ভাইকে কোলে তুলে নিতেই আবেগে ভাসেন ইয়ামাল। আদরে, ভালোবাসায় একের পর এক চুমুতে ভরিয়ে দেন মাত্র তিন বছর বয়সী ছোট ভাই কিয়েনকে। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাঁর মা ও প্রেমিকা।  

বিশ্বকাপ জয়ের সোনালি মুহূর্তটিকে ইয়ামাল ভাগ করে নেন নিজের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে। সেই দৃশ্য দেখে গ্যালারিতেও ছড়িয়ে পড়ে আবেগের ঢেউ। কিছু দূরে দাঁড়িয়ে ছিলেন ইয়ামালের মা। ছেলের সাফল্যে তাঁর চোখে তখন আনন্দের জল। দীর্ঘ দিনের ত্যাগ, সংগ্রাম আর স্বপ্নপূরণের সাক্ষী হয়ে তিনি হাসিমুখে দেখছিলেন সেই আবেগঘন মুহূর্ত। পাশে ছিলেন ইয়ামালের প্রেমিকা  ইনেস গার্সিয়া। তিনিও উচ্ছ্বাসে সামিল হন, অভিনন্দন আর আলিঙ্গনে ভরিয়ে দেন নতুন বিশ্বচ্যাম্পিয়নকে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে মাঠে উদযাপন করেন ১৯ বছর বয়সী ইয়ামাল। মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে তোলা ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের মঞ্চে ট্রফি জেতার মুহূর্ত অনেকেই উদ্‌যাপন করেন। কিন্তু ইয়ামালের এই উদ্‌যাপন ছিল একেবারেই অন্যরকম। সাফল্যের আনন্দকে তিনি পরিবারের ভালোবাসার সঙ্গে মিলিয়ে দেন। কোটি কোটি ফুটবল প্রেমীর কাছে এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে   ট্রফির চেয়েও কখনও কখনও পরিবারের হাসি, ভালবাসা আর একে অপরকে জড়িয়ে ধরার সেই  মুহূর্ত দামি হয়। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ