চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলারের গোলে আফ্রিকান নেশনস কাপে ফাইনালে আইভোরি কোস্ট

নিজস্ব প্রতিনিধি : নয় বছর পর আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠল আইভোরি কোস্ট। আইভোরি কোস্টকে ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক সেবাস্তিয়ান হলার। ফাইনালে আইভোরি কোস্ট মুখোমুখি হতে চলেছে নাইজেরিয়ার।

আইভোরি কোস্ট এই নিয়ে পঞ্চমবার আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠল। ২০১৫ সালে শেষবার ফাইনালে উঠেছিল আফ্রিকার এই দেশটি। সেবারও কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়েই ফাইনালে উঠেছিল আফ্রিকার এই দেশটি। এবারেও তার পুনরাবৃত্তি হল। ৬৫ মিনিটের মাথায় গোল করে আইভোরি কোস্টকে ফাইনালে তুললেন ক্যানসারজয়ী হলার। অন্যদিকে অষ্টমবার ফাইনাল খেলতে চলেছে নাইজেরিয়া। তবে ফাইনালে এই দুটি দল প্রথম মুখোমুখি হতে চলেছে। রবিবার আবিদজানে মুখোমুখি হতে চলেছে এই দুটি দেশ। 

এর আগে গ্রুপ লিগের ম্যাচে আইভোরি কোস্টের মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। তবে সেই ম্যাচে আইভোরি কোস্টকে ১-০ গোলে হারায় নাইজেরিয়া। ফাইনালে কি আইভোরি কোস্ট এর প্রতিশোধ নিতে পারবে, এখন সেটাই দেখার।

এবারের আফ্রিকান নেশনস কাপের গ্রুপ পর্বে ছিটকে পরার আশঙ্কা দেখা দিয়েছিল আইভোরি কোস্টের। ফেডারেশনের কর্তারা ধরেই নিয়েছিল যে আইভোরি কোস্ট হয়ত নকআউট পর্বে উঠতে পারবে না। গিনির কাছে হারার পরই কোচ বদল করা হয় আইভোরি কোস্টের। ফরাসি কোচ জঁ লুই গ্যাসেকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় দিদিয়ের দ্রগবার সতীর্থ এমার্স ফায়েকে। তাঁর অভিভাবকত্বেই শেষ ষোলোয় নাম লেখায় আইভোরি কোস্ট। তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের ধাক্কা সামলে ফাইনালে উঠল আফ্রিকার এই দেশটি।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ