ভারতীয় দলের নির্বাচক হতে চেয়ে আবেদন অজিত আগরকরের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতের সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক হতে চেয়ে আবেদন জানিয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার অজিত আগরকর। সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মার ইস্তফার ফলে শূন্য হওয়া আসনে নির্বাচক হতে চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অঁনুযায়ী, গত ২২ জুন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চেতন শর্মার ইস্তফার ফলে শূন্য হওয়া আসনে নির্বাচক হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই আবেদন জমা দিয়েছেন মুম্বইয়ের বাসিন্দা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার অজিত আগরকর। ৪৫ বছর বয়সী ভারতীয় দলের প্রাক্তন পেসার নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার অন্যতম দাবিদার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতীয় দলের হয়ে ২৬টি টেস্টের পাশাপাশি ১৯টি একদিনের ম্যাচও খেলেছেন অজিত আগরকর। দলের প্রয়োজনে একাধিকবার অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমের সদস্য হিসেবে জড়িত ছিলেন আগরকর। গত বৃহস্পতিবারই দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, অজিত আগরকর ও শেন ওয়াটসন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। শেষ পর্যন্ত প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে নির্বাচক হিসেবে বোর্ড কর্তারা বেছে নিলে সিনিয়র নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে দুই প্রতিনিধি থাকবেন। কেননা, বর্তমানে নির্বাচক কমিটিতে পশ্চিমাঞ্চল থেকে নির্বাচক হিসেবে রয়েছেন আর এক প্রাক্তন জাতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলা। অন্য তিন নির্বাচক হলেন শিবসুন্দর দাস, এস শরথ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়।

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক