সব রাজনৈতিক দলকেই তাঁদের ধর্ণায় আসার আমন্ত্রণ বজরং-ভিনেশদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশন বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মানসিক ও সেক্সচুয়াল নির্যাতনের অভিযোগ তুলে গত রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরের সামনে ফের ধর্ণায় বসেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফগকরা। তাঁদের একটাই দাবি, ব্রিজ ভূষণকে নিয়ে অবিলম্বে কড়া ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রক। এবার সেই ধর্না মঞ্চে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই স্বাগত জানানো হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে যখন এই ইস্যুতে প্রথম কুস্তিগীররা ধর্ণা শুরু করেছিলেন, তখন তাঁদের সমর্থনে মঞ্চে এসেছিলেন সিপিআইএম-এর পলিটব্যুবোর সদস্যা বৃন্দা করাত। কিন্তু সেই সময় তাঁরা বৃন্দা করাতকে মঞ্চ ছেড়ে দেওয়ার অনুরোধ করে বলেন যে, তাঁদের এই ধর্না মঞ্চটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়, এটা খেলোয়াড়দের বিষয়। কিন্তু এই ইস্যুতেই এবার তাঁরা কাউকেই প্রত্যাখ্যান করতে চাইছেন না।

আরও জানতে পড়ুন: জীবনের অর্ধ্বশতরান পূর্ণ করলেন শচীন তেন্ডুলকর

এবারের এই ধর্নার ব্যাপারে নিজের মন্তব্য জানাতে গিয়ে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফগত বলেন, আমি এখনও বিশ্বাসই করতে পারছি না কেন সরকার ব্রিজ ভূষণের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না। সরকারের উচিত কোনও রাজনৈতিক রং না দেখে এই ব্যাপারে সঠিক বিচার করা।

এই বিষয়ে অপর আর এক কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, এবার আমাদের আন্দোলনে বিজেপি থেকে শুরু করে আপ, কংগ্রেস সব দলের প্রতিনিধিরাই যোগ দিতে ইচ্ছে করলে আসতেই পারেন। কেননা আমরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, রাজনৈতিক ইস্যু নিয়েও আমরা এই আন্দোলন করছি না। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কাজেই এখানে সবাই আসতেই পারেন।

প্রসঙ্গত, আন্দোলনরত কুস্তিগীররা কিন্তু এবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত জানুয়ারি তাঁদের ব্রিজ ভূষণের ব্যাপারটি নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাঁদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছিল। এবার যতক্ষণ না সরকার কোনও ব্যবস্থা নেবে ততক্ষণ তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানালেন আন্দোলন কুস্তিগীররা।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’