মেসিকে নিয়ে গান বাঁধল আমূল, নিমেষেই ভাইরাল

তাঁরাও যে মেসির ভক্ত।  

Share:

নিজস্ব প্রতিনিধি: গান বাঁধা হয়েছিল আগেই। তবে স্পষ্ট নির্দেশ ছিল, খেলার চূড়ান্ত ফলাফল না জানা পর্যন্ত তা প্রকাশ করা যাবে না। প্রখ্যাত দুগ্ধজাত পণ্য সংস্থা অবশ্য মনে মনে চেয়েছিল, আর্জেন্তিনা (ARGENTINA) জিতুক। তাঁরাও যে মেসির ভক্ত।  

বিজ্ঞাপনে বরাবরই নজর কাড়ে আমূল। তাতে থাকে আবেগ, বুদ্ধিমত্তা, হাস্যরস। বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের ওপরে বিজ্ঞাপন দিয়ে বরাবরই চমক দিয়ে এসেছে এই সংস্থা। তবে বেশিরভাগ বিজ্ঞাপনই দেখা যেত ফ্লেক্স, ব্যানার বা সমাজমাধ্যমে। এর আগে ফিফা বিশ্বকাপ মরশুমে ওই সংস্থার বিজ্ঞাপনী লাইন ছিল ‘কাপ যাবে কার হাতে?’ তারপরে বিজ্ঞাপনের চমকপ্রদ শব্দ ছিল ‘আমূলার্জেন্তিনা’। তারপরে চমক দেখা গেল মেসি (MESSI) ম্যাজিকের পরে। আমূল ছড়িয়ে দিল গান আর দুরন্ত ভিডিও। সেই চলছবিতে মেসির দুরন্ত দৌড় আর গোল। শুধুই উন্মাদনা। ভিডিওটি উৎসর্গ করা হয়েছে কিংবদন্তী দিয়েগো মারাদোনার উদ্দেশ্যে।

গানের সুর ও কন্ঠে ‘চন্দ্রবিন্দু’ বাংলা ব্যান্ডের অনিন্দ্য চট্টোপাধ্যায়। সেই জয়ের উচ্ছ্বাসের বিজ্ঞাপন হয়ে গেল আপামর আর্জেন্তিনা- ফুটবলপ্রেমীর গান। মাঝরাতে মুক্তি পেল আমূল স্পনসর্ড সেই গান ‘আজ ফাইনালি বাজল শেষ বাঁশি/ বিশ্বজুড়ে হাততালি আর হাসি’। আর নিমেষেই ভাইরাল সেই গান।

এই প্রসঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুপান্থ বসু বলেন, ‘চন্দ্রবিন্দু আমার। মেসি আমার। তাই এই গানটাও আমার। একটু ভুল বললাম। শুধু আমার না। সকলের’।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব