বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল ঘোষিত, ঠাঁই পেলেন দিবালা

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম মাঠে নামছে ২২ নভেম্বর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র নয়দিন। গ্রেটেস্ট শো অন আর্থের জন্য দিন গুনছে ফুটবল বিশ্ব। বিভিন্ন দল ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে।  শুক্রবার দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটার হ্যান্ডেলে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। চোট থাকায় দলে ঠাঁই পাওয়া নিয়ে সংশয় থাকলেও ২৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে রোম তারকা পাওলো দিবালা ও আনহেল ডি মারিয়াকে।  অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির কাঁধে।  

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম মাঠে নামছে ২২ নভেম্বর। ওইদিন  সৌদি আরবের বিপক্ষে খেলবে মেসির দল। ২৬ ও ৩০ নভেম্বর মেক্সিকো ও পোলান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। গত সপ্তাহেই বিশ্বকাপের জন্য ৩১ জনের প্রাথমিক দল বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। ওই দল থেকে এদিন চূড়ান্ত ২৬ জনকে বেছে নিয়েছেন তিনি। চোটের কারণে আদৌ  দিবালা ও ডি মারিয়া দলে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। এদিন সব জল্পনার অবসান ঘটেছে। 

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও জুয়ান ফয়েথ

মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার,  গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এক্সকুয়েল প্যালাসিওস

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া ও লিওনেল মেসি

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র