এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা বল না খেলেও  এশিয়ান গেমসের সেমি ফাইনালে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। এবার সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এই ম্যাচের পর ফের একবার ভারত-পাক মহারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। কারণ আজই নিশ্চিত হয়ে যাবে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ কারা হবে।   

বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টির কারণে ম্যাচটি কমে হয় ১৩ ওভারের।  টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ৩টি এবং আরাফাত মিনহাস ২টি উইকেট নেন। তবে রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই স্বস্তিদায়ক ছিল না পাকিস্তানের কাছে। ৫৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবদুল সামাদ ও হাসান নওয়াজ। দু’জনে অপরাজিত জুটি গড়ে পাকিস্তানকে লক্ষ্যে পৌঁছে দেন। ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।  আবদুল সামাদ ১৫ বলে অপরাজিত ৩০ রান করেন এবং হাসান নওয়াজ করেন ১৫ বলে ২৭ রান। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ছয় উইকেটের জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

এই জয়ের ফলে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সোনার পদকের লড়াইয়ে জায়গা করে নিল পাকিস্তান। এবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারত জিতলে ফাইনালে তৈরি হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। ফাইনাল হওয়ার কথা ৩ অক্টোবর।    

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের