এই মুহূর্তে

শেষ দিনে ইংল্যান্ডের ভরাডুবি, সিডনিতে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধি : অ্যাসেজে নিজেদের আধিপত্য বজায় রাখলেও অস্ট্রেলিয়া। যেভাবে খেলা শুরু করেছিল, শেষটাও সেই ভাবেই করল তারা। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-১ হারিয়ে পুরো সিরিজ নিজেদের পকেটে পড়েছে ক্যাঙ্গারুরা। এরপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট এর তালিকায় নিজেদের আরো শক্তিশালী করেছে তারা।

জানা গিয়েছে সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ৫ উইকেটে ইংল্যান্ড কে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছিল ৩৮৪ রান। ইংল্যান্ডের হয়ে জো রুট করেছিল ১৬০। প্রথম খেলতে নেমে ৫৬৭ রান করে অস্ট্রেলিয়া। তার মধ্যে দুজন ব্যাটার সেঞ্চুরি করেন। ট্র্যাভিস হেডের ব্যাট থেকে এসেছে ১৬৩ রান ও স্টিভ স্মিথের ১৩৮ রান। সত্যি রাশি রানের লিড নিয়ে খেলতে পাঠায় ইংল্যান্ডকে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ হয় ৩৪২ রান। ফলে ১৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩২ ওভারেই তুলে নেয় কাঙ্খিত রান। ফলে যে জয় শুধু সময়ের অপেক্ষা ছিল তা চলে এসেছে। এই ম্যাচ খেলে ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নেওয়ার কথা উসমান খাজার। তার বিদায় সংবর্ধনা হিসেবে এই ম্যাচ জয় অজিদের কাছে চ্যালেঞ্জের ছিল। এর আগে প্রথম তিনটি টেস্ট জিতে অস্ট্রেলিয়া আগেই সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিয়েছিল। শুধু মেলবোর্নে ইংল্যান্ড চার উইকেটে জয় পায়।

অ্যাসেজ সিরিজের শেষ টেস্টের শেষদিনে ভরাডুবি হল ইংল্যান্ডের। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯২ রান করে ম্যাচের সেরা হয়েচেন ট্র্যাভিস হেড। সিরিজ সেরা হন মিচেল স্টার্ক। ৫ টেস্টে তিনি সর্বাধিক ৩১ উইকেট নিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ