২৭১ রানে গুটিয়ে গেল পাকিস্তান, অস্ট্রেলিয়া এগিয়ে ৩০০ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত শুরু করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রানের ইনিংস গড়তে পারল না পাকিস্তান। শনিবার তৃতীয় দিনে মাত্র ২৭১ রানেই গুটিয়ে গেল শাহিন আফ্রিদির দল। প্রথম ইনিংসে ২১৬ রানে এগিয়ে থাকায় পাকিস্তানকে ফলো অন করানোর সুযোগ ছিল অজি অধিনায়ক প্যাট কামিংসের কাছে। যদিও পাকিস্তানকে ফলো অন করতে না পাঠিয়ে ফের ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৮৪। অর্থা‍ৎ ৩০০ রানে এগিয়ে গিয়েছেন কামিংসরা।

এদিন দুই উইকেটে ১৩২ রান নিয়ে খেলতে নেমেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমাম উল হক এবং নৈশ প্রহরী খুররম শাহজাদ। কিন্তু মাত্র এক রান যোগ হওয়ার পরেই সাজঘরে ফেরেন খুররম (৭)। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান ইমাম ও বাবর আজম। দুজনে ৪৮ রান যোগ করেন। বাবরকে (২১) ফিরিয়ে ফের পাক শিবিরে ধাক্কা দেন মিচেল মার্শ। খানিক বাদে নাথান লায়নকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইমাম (৬২)। তিন রান যোগ হতে না হতেই মিচেল স্টার্কের বলে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ (৩)।

সপ্তম উইকেটে আগা সালমান ও সৌদ শাকিল জুটি গড়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন করেছিলেন। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। সৌদ সাকিলকে (২৮) ফিরিয়ে জুটি ভাঙেন জস হ্যাজলউড। ফাহিম আশরাফ (৯), আমির জামাল (১০) এবং অধিনায়ক শাহিন আফ্রিদি (৪) কার্যত উইকেট ছুড়ে দিয়ে বিদায় নেন। ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। আগা সালমান ২৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছেন লায়ন। ২টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। প্রথম ইনিংসে ১৬৪ রান করা ডেভিড ওয়ার্নার শূন্য রানে ফিরে যান। মার্নুস লাবুশানেও (২) তেমন সুবিধা করতে পারেননি। শেষে উসমান খাজা (৩৪ রানে অপরাজিত) ও স্টিভ স্মিথ (৪৩ রানে অপরাজিত) জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামলান।   

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু