বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে পাকিস্তানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। একের পর ম্যাচে হার, দলের অন্দরে ক্ষোভ আর সঙ্গী বিতর্ক। সব নিয়ে বেশ চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই আবহেই  পাকিস্তান ক্রিকেটে ফের দেখা যাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার শ্যন টেটকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সঙ্গে তাঁর চুক্তির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। পাক দলের বোলিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন তিনি। খুব শিগগিরই তাঁর নিয়োগের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।   

জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই পাকিস্তানে পৌঁছতে পারেন শ্যন টেট। সেখানে PCB কর্তাদের সঙ্গে দেখা করে চুক্তির বাকি কাজ সারবেন তিনি। এরপর পাকিস্তান টিমের পেসারদের সঙ্গে কাজ শুরু করবেন। বিশেষ করে পাকিস্তানের পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।  পাকিস্তান টিমের  সঙ্গে শ্যন টেটের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের আগে তাঁকে পাক দলের পূর্ণ সময়ের বোলিং কোচ করা হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। এরপর PCB-তে সাংগঠনিক পরিবর্তনের জেরে তাঁর চুক্তি আর বাড়ানো হয়নি।

আরও পড়ুন: শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

এবার অবশ্য ভিন্ন ভূমিকায় ফিরছেন ৪৩ বছর বয়সি টেট। সারা বছর দলের সঙ্গে থাকা পূর্ণ সময়ের কোচ নয়, বরং  পরামর্শদাতা হিসেবে পেসারদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেবেন তিনি। সম্প্রতি বাংলাদেশের পেস বোলিং ইউনিটের সঙ্গেও কাজ করেছেন টেট। তবে পরিবারকে আরও সময় দেওয়ার কারণ দেখিয়ে চলতি বছরের শুরুতে সেই দায়িত্ব ছেড়ে দেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট