চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউজিল্যান্ডের মাটিতে স্বপ্নপূরণ অধরাই রইল বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিই হারিয়ে দিল বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের হাতছানি ফসকে গেল মেহেদী-শেরিফুলদের। ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানে কিউয়িদের কাছে হার মানতে হল বাংলাদেশি খেলোয়াড়দের।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১১০ রান। ১৯.২ বলে আউট হয়ে যায় বাংলাদেশি ব্যাটসম্যানরা। এদিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই ভালো খেলতে পারেনি। এরপর ১১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতে কিউয়িদের আঘাত হেনেছিল শেখ মেহেদী হাসান। এদিনের ম্যাচে দুই উইকেট নেন তিনি। আউট করেন টিম সেইফার্ট ও ড্যারিল মিচেলকে।

অন্যদিকে এরপর কিউয়ি শিবিরে আঘাত হানেন শারিফুল ইসলাম। গ্লেন ফিলিপসকে আউট করেন তিনি। কিছুক্ষমের মধ্যেই মার্ক চ্যাপম্যানও আউট হয়ে যায়। এরপর জিমি নিশাম ও মিশেল সান্তনার ম্যাচের হাল ধরেন। ১৪.৪ ওভারে নিউজিল্যান্ডকে ৯৫ রানে নিয়ে যায় তাঁরা। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে অনেকটাই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। যত ওভার খেলা হয়েছে, সেই হিসাবে দেখা যায় ১৭ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সেই সুবাদেই নিউজিল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। এর আগে নেপিয়ারে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়ে সাড়া জাগিয়েছিল বাংলাদেশ। এরপরের ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ