৯ রানে নিলেন ৫ উইকেট, বিপিএলে রেকর্ড গড়লেন শরীফুল

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা জটিলতার অবসার ঘটিয়ে অবশেষে শুরু হয় বিপিএলের ঢাকা পর্বের খেলা। সেই খেলাতেই চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম বিধ্বংসী বোলিং করেছেন। শরীফুলের বোলিংয়ের দাপটে ১২৬ রানে অলআউট হয়ে গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সবথেকে বেশি নজর কেড়েছে শরীফুলের  ৯ রান দিয়ে   ৫ উইকেট নেওয়ার ঘটনা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) একদিন বিরতি নিয়ে বিপিএল মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। এদিন দিনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি হাসান। ব্যাটিংয় করতে নেমেই ঝড় তোলে নোয়াখালী। মাত্র ৩ ওভারের উদ্বোধনী জুটি ৩৪ রান করে। কিন্তু হায়দার আলীর দলের এই রানের ধারা বেশিক্ষণ বজায় থাকেনি। ৩৪ রানে ওপেনার জুটি ভাঙার পর ৪৯ রানে দুই উইকেট হারায় নোয়াখালী। ১৪ রান করে মাহেদির বলে আউট হন সৌম্য। হাসান ইশাখিল ২৫ রান করে শরিফুলের প্রথম শিকার হন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন শরীফুল। দলের ৭৮ রানে মাহেদির বলে আউট হন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। তখন তৃতীয় উইকেটের পতন হয়। এরপর আরও ৩ উইকেট হারিয়ে ৯১ রানে পতন হয় মোট ৬ উইকেটের। ২৩ রান করে জাকের আলীকে আউট করেন আমের জামাল। ১ রান করে রান আউট হয় মুনিম শাহরিয়ার। ১১ রান করে ফেরেন হাবিবুর রহমান সোহান।

আরও পড়ুন: লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করা আমান মোখাদেকে চেনেন?

শরীফুলের করা এই রেকর্ডটি আগে দখলে ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে এই রেকর্ড ছিল বিপিএলের ইতিহাসে সেরা বোলিং তারকা তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন নোয়াখালীর হয়ে কোনো ব্যাটার বড় রান করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। তাছাড়াও ২৩ রান করেছেন জাকের আলী অনিক। চট্টগ্রামের স্পিনার মেহেদী হাসান ১২ রানে ৩ উইকেট নিয়েছেন । 

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক