লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করা আমান মোখাদেকে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন বিদর্ভের ওপেনার আমান মোখাদে । ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান বৃহস্পতিবার লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করা ভারতীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। তরুণ এই খেলোয়াড়  মাত্র ১৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। আমান  দেবদত্ত পাডিক্কাল এবং অভিনব মুকুন্দের ১৭ ইনিংসে  মাইলফলক স্পর্শ করার রেকর্ড ভেঙে দিয়েছেন।

বিশ্বের কোনও খেলোয়াড়ই ১৬ ইনিংসের কম সময়ে ১,০০০ লিস্ট এ-তে এই রান করতে পারেননি। মোখাদে এই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার গ্রেইম পোলকের  সঙ্গে নিজের নাম জুড়েছেন, যিনি ১৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আমান মোখাদে এই কৃতিত্ব অর্জন করেন। 

চিনে নিন আমানকে… 

২৫ বছর বয়সী আমান মোখাদের ঘরোয়া  ক্রিকেট অসাধারণ কেটেছে। তিনি রঞ্জি ট্রফিতে ৭ ইনিংসে ৫৭৭ রান, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২০৬ রান এবং বিজয় হাজারে ট্রফিতে ৯ ইনিংসে ৭৮১ রান করেছেন। এই সময়ের মধ্যে তিনি ৮টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি করেছেন।  মোখাদে বিজয় হাজারে ট্রফি শুরু করেছিলেন বাংলার বিরুদ্ধে ১১০ রান দিয়ে এবং এরপর হায়দ্রাবাদ এবং জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে যথাক্রমে ৮২ এবং ১৩৯ রান করে। চণ্ডীগড়ের বিরুদ্ধে তিনি কিছুটা লড়াই করেছিলেন, কিন্তু বরোদা এবং উত্তর প্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে তিনি ঘুরে দাঁড়ান। তার সেমিফাইনাল সেঞ্চুরি বিদর্ভকে   প্রথম বিজয় হাজারে শিরোপার এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। 

আরও পড়ুন: বিপিএলের মাঝ পথে অধিনায়ক বদল রংপুর রাইডার্সের, নয়া দলপতি লিটন দাস

বৃহস্পতিবার কর্ণাটক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২৮০ রানে অলআউট হয় তারা। দুই ওপেনার, মায়াঙ্ক আগরওয়াল এবং দেবদত্ত পাদিক্কাল, শুরুতেই আউট হন। এরপর করুণ নায়ার এবং ধ্রুব প্রভাকর ৫৪ রানের জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন। তারপরে কেএল শ্রীজিতের সঙ্গে ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি হয়। অন্যদিকে বিদর্ভের পেসার দর্শন নলকান্ডে দুর্দান্ত বোলিং করেন, ৪৮ রানে ৫ উইকেট নিয়ে কর্ণাটকের গতিতে ব্রেক আনেন। শ্রেয়স গোপাল এবং অভিনব মনোহর শেষ ওভারে কিছুটা দাপট দেখালেও  বড় রান সংগ্রহ করতে পারেনি। অন্যদিকে রান তাড়া করতে নেমে   বিদর্ভেরও শুরুটা খারাপ  হয়েছিল।   চাপের মুখে আমান মোখাদে দুর্দান্ত ব্যাটিং করেন, ধ্রুব শোরের (৪৭) সঙ্গে  ৯৯ রানের জুটি গড়েন।এরপর মোখাদে রবিকুমার সমর্থের (৭৬) সাথে ১৪৭ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের ফলাফল সম্পূর্ণরূপে বদলে দেন।  মোখাদে, ক্র্যাম্পের  সঙ্গে লড়াই করেও, ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান এবং তার দলকে জয়ী করেন। 

 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের