এই প্রথম মেসিহীন লা-লিগার খেতাব জয় বার্সার

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনা এখন তাঁর কাছে অতীত। দীর্ঘ দু বছর অতিক্রান্ত। ক্যাম্প ন্যুর এই দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। তবুও বার্সার ড্রেসিংরুমের আনাচে-কানাচে কান পাতলেই এখানও কানে ভেসে আসে তাঁর নামটিই। হবে নাই কেন। এটাই তো বাস্তব। তাঁর হাত ধরেই তো একটা সময় বহু সাফল্যের মুখ দেখছিল কাতালানরা।

এবার তিনি দলে নেই। রবিবার লা-লিগার খেতাব জয় করল জ্যাভি হ্যার্নান্ডেজের দল। ৪-২ গোলে তারা হল এসপানিওলকে। বার্সার হয়ে স্কোরশিটে নাম তুললেন, রবার্ট লেওয়ানডস্কি, বালডে ও কুনডে। অন্য দিকে এসপানিওয়ল-এর হয়ে গোল করেন জ্যাভি পুয়াদো ও জসলিউ।

ম্যাচ জিতেই স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন বার্সা সমর্থক থেকে শুরু করে কর্তারা সকলেই।

আরও জানতে পড়ুন: ম্যাচ হারলেও সমর্থকদের আবেগে ভাসলেন ধোনি

সংবাদমাধ্যমের কাছে নিজের মত ব্যক্ত করতে গিয়ে কাতালানদের বর্তমান প্রেসিডেন্ট জন লেপ্রোটাস সাংবাদিকদের বলেন, বিগত দু বছর আগে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। সেই সময় এখন অনেকটাই অতিক্রান্ত করেছি আমরা। লা-লিগার খেতাব জয় তারই ইঙ্গিত দিচ্ছে। আমি দলের প্রত্যেক খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সমর্থক সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ওই কঠিন সময়ে তাঁরা আমাদের ওপর বিশ্বাস রেখে আমাদের পাশে ছিলেন।

উল্লেখ্য, দলের দায়িত্ব নিয়ে প্রথমেই জ্যাভি সমর্থক থেকে কর্তা সকলের কাছেই একটু সময় চেয়েছিলেন দলের সাফল্যের জন্য। সেই সময় এখন থেকে শুরু হয়ে গিয়েছে বলেই মনে করছেন বার্সার সমর্থকরা। লা লিগার খেতাব জয়ের মাঝেও যেন তাঁকে মিস করার আক্ষেপ কি রয়ে যাচ্ছে না বার্সার শিবিরে? তবে এই প্রশ্নের উত্তর না দিয়ে লিগ জয়ের সেলিব্রেশনেই আপাতত মনোনিবেশন করছেন বার্সা সর্থকরা।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা