বুকে ব্যথা নিয়ে মাঠে শুয়ে পড়লেন অ্যাগুয়েরো, নিয়ে যাওয়া হল হাসপাতালে

না, এবার আন্তর্জাতিক নয়, ক্লাব ফুটবলে ঘটে গেল এমন খারাপ ঘটনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বহু রয়েছে। গত জুন মাসেই ইউরো কাপের ম্যাচ চলাকালীন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের মাঠে লুটিয়ে পড়ার কথা এখনও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব। ভাগ্যক্রমে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন ড্যানিশ তারকা। শনিবার রাতে ফের ওই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে গেল। না, এবার আন্তর্জাতিক নয়, ক্লাব ফুটবলে ঘটে গেল এমন খারাপ ঘটনা। যার শিকার হলে সের্জিও অ্যাগুয়েরো। বার্সেলোনার এই ফুটবলারটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘরের মাঠে লা লিগার ম্যাচে আলাভেসের মুখোমুখি হয়েছিল বার্সা। সেই ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগেই হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়েন এই তারকা ফরোয়ার্ড। অ্যাগুয়েরোর এই হাল দেখে তড়ি-ঘড়ি করে ছুটে মাঠে প্রবেশ করেন মেডিকেল স্টাফরা। তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর নিজের পায়ে দাঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর তাঁকে আরও ভালো করে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্সেলোনার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘অ্যাগুয়োরো জানিয়েছে প্রথমার্ধে খেলা শুরুর কিছুক্ষণ পর থেকেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে মাথাও হালকা ঘোরাতে থাকে। তাই পরে ওপর পরিবর্তে ফিলিপে কুটিনহোকে নামানো হয়। তারপর অ্যাগুয়েরোকে কার্ডিয়া পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’   

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের