দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে পাকিস্তানের প্রস্তাবে সায় দিল না ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের বিপক্ষে কোনও নিরেপক্ষ দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলার চিন্তা-ভাবনা করেছিলেন পিসিবি প্রেসিডেন্ট। তাঁর এই প্রস্তাবে সায় নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

পিসিবি প্রেসিডেন্ট নাজম শেঠি জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কোনও নিরপেক্ষ দেশে হতেই পারে। তা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মাঠে হতেই পারে। অবশ্য তাঁর প্রথম পছন্দ ছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন পিসিবি-র বর্তমান প্রেসিডেন্ট।

সেই সাক্ষাৎকারে নাজম শেঠি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যদি নিরেপক্ষ কোনও দেশে দ্বিপাক্ষিক সিরিজ হয় তাহলে মন্দ কি। তা হতেই পারে।

সূত্রের খবর, এরপরই বিসিসিআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের এই প্রস্তাবে ভারতের সায় নেই। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে বা ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক কোনও সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত নয়। এমনকি পাকিস্তানের সঙ্গে কোনওরকম ক্রিকেটীয় সম্পর্কেও যেতে চায় না ভারত।

আরও জানতে পড়ুন: রেফারিকে কু কথা, কোটি টাকা জরিমানা ও ২ ম্যাচ সাসপেন্ড ক্লপ

উল্লেখ্য, এশিয়া মহাদেশের এই দুই দেশ ২০০৭ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। আর একদিনের সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১৩ সালে। তারপর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজে প্রতিবেশী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামেনি।

সামনেই এশিয়া কাপ। চলতি বছরে এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। সেখানেও ভারত খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সব প্রস্তাবেই নিমরাজি হচ্ছে ভারত।

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব