বিশ্বকাপের জন্য অবসর ভেঙে দলে ফিরছেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় মাস বাকি রয়েছে বিশ্বকাপ শুরু হতে। আর এবারে একদিনের বিশ্বকাপের আসর বসতে চলেছে এ দেশের মাটিতে। ইতিমধ্যেই আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, কত তারিখের মধ্যে দল ঘোষণা করা যাবে। তাই এখন থেকেই বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলি দল গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইংল্যান্ডের ড্রেসিং রুমে এল খুশির খবর। জানা গিয়েছে, বিশ্বকাপের জন্য অবসর ভেঙে দলে ফিরছেন বেন স্টোকস। গত বছর একদিনের ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। কিন্তু এবার সেই অবসর ভেঙে বিশ্বকাপের জন্য ইংরেজ শিবিরে ফের একবার ব্যাট হাতে ফিরতে চলেছেন এই ইংরেজ অলরাউন্ডার।

এর আগে স্টোকসের অবসর ভেঙে ফিরে আসার বার্তা দিয়েছিলেন ইংরেজ কোচ ম্যাথু মট। আর এবার সেই খবরেই শিলমোহর দিল এক ইংরেজ দৈনিক সংবাদপত্র। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে নিজের দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্টোকস। প্রসঙ্গত, আজ, মঙ্গলবার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার কথা ইংল্যান্ডের। সেই দলে স্টোকসের থাকার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে ক্রিকেট মহল।

হাটুতে চোটের কারণে এই বছরের বাকি সময়টা বিশ্রাম নেওয়ার কথা ছিল স্টোকসের। কিন্তু বিশ্বকাপের জন্য তিনি অবসর ভেঙে দলে ফিরে এলে আগামী বছর আইপিএলে হয়তো তিনি বিশ্রাম নিতে পারেন। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে না তঁকে। তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবতে নারাজ তিনি। এখন স্টোকসের পাখির চোখ বিশ্বকাপ। তাই আজকের প্রাথমিক দলে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের নাম থাকে কিনা, এখন সেটাই দেখার।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের