এই মুহূর্তে

ধ্রুবের সেঞ্চুরিতে স্বপ্নভঙ্গ, বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় বাংলার

নিজস্ব প্রতিনিধি : বিজয় হাজারে ট্রফির শুরু ভাল হয়নি বাংলার। শেষটাও খুব একটা সুখকর হল না। এই ট্রফি থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে বাংলা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। কিন্তু নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি মহম্মদ শামী ও অভিমন্যু ঈশ্বরনরা। এই ম্যাচে জিতলে তাও নক আউটে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এদিন বাংলার হেরে যাওয়া সব কিছু জল ঢেলে দিয়েছে।

জানা গিয়েছে, এদিন ২৬৯ রান করেছে বাংলা। সেখানে সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ ছাড়া কেউ সেভাবে দাঁত ফোটাতে পারেনি। পাল্টা খেলতে নেমে ১২৩ রানের ইনিংস খেলে বাংলার স্বপ্নে জল ঢেলেছে ধ্রুব জুরেল। রাজকোটে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। টসে যেতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর প্রদেশ। প্রথম দিকে শুরুটা ভালো করলেও বড় রান পানি অধিনায়ক অভিমন্যু ইশ্বরন। ব্যর্থ হয়েছেন করন লাল, অনুষ্টুপ মজুমদার।  ৬১ রানে তিন উইকেট হারিয়ে বাংলার হাল ধরেন সুদীপ ও শাহবাজ। ৮৯ রানের জুটি গড়েন তিনি। ৫৪ বলে ৪৩ রান করে আউট হয়ে যান শাহবাজ। তারপরে বাকিদের থেকে সাহায্য পাননি সুদীপ। ১০৬ বলে ৯৪ রান করে ফিরে আসতে হয় তাকে। ৯৪ রানের মধ্যে ১২টি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছিলেন। আর কেউ সেই ভাবেই এদিন মাঠে খেলতে পারেননি। এর ফলে ২৬৯ রানে অলআউট হয়ে যায় বাংলা।

২৭০ রান টার্গেট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল উত্তর প্রদেশ। আরিয়ান জুয়াল, ধ্রুপ জুড়েল একের পর এক বড় রান করে বাংলাকে চাপে ফেলে দেয়। নির্দিষ্ট ওয়ার্ডের অনেক আগেই ম্যাচ জিতে যায় উত্তর প্রদেশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ